1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে কিশোরগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় অভিনেত্রী নীহা শাহরুখের প্রথম সিনেমা নিয়ে রোমাঞ্চকর ও অজানা গল্প যেভাবে বলিউডের ‘কিং খান’ হয়ে উঠলেন শাহরুখ বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সেভেন সিস্টার্সে বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশের সাহায্য চেয়েছে ভারত এবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে এবার সড়কে নারায়ণগঞ্জের পোশাক শ্রমিকরা মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে

বাদ পড়ছে বিতর্কিত প্রতীক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫
  • ১৬৮ Time View

712ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়াও দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপিসহ বিভিন্ন মহলের সমালোচনার পর বাদ যাচ্ছে সংরক্ষিত নারীদের জন্য বরাদ্দ দেয়া বিতর্কিত  নির্বাচনি প্রতীক। ইতোমধ্যেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) প্রতিকগুলো বাদ দেয়ার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) সচিব সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ ইতোমধ্যে ওইসব প্রতীক বাদ দেওয়ার জন্য লিখিত নির্দেশনা দিয়েছেন। ইউপি নির্বাচনে এসব প্রতীক আর রাখা হবে না। নারীরা আমাদেরই মা-বোন। কাজেই তাদের অপমান করার জন্য এমন প্রতীক রাখা হয়নি। এজন্য প্রতীক খুঁজে দেখে এগুলো বাদ দেওয়া হবে। এই প্রতীকগুলো আর থাকবে না।

এর আগে সকালে পৌর নির্বাচনে নারী প্রার্থীদের জন্য বিভিন্ন ধরনের বিতর্কিত প্রতীক বরাদ্দ রাখায় এর প্রতিবাদ জানিয়েছেন বিএনপির নারী নেতারা। পৌরসভা নির্বাচনে নারী কাউন্সিলর প্রার্থীদের প্রতীক পরিবর্তনের দাবিও জানায় জাতীয়তাবাদী মহিলা দল। জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসিতে এ সংক্রান্ত একটি স্মারকলিপি দেয়।

পরে শিরীন সুলতানা সাংবাদিকদের বলেন, পৌরসভা নির্বাচনে ইসি মহিলা প্রার্থীদের সংরক্ষিত আসনের জন্য চুড়ি, ফ্রক, পুতুলসহ যে প্রতীকগুলো বরাদ্দ দিয়েছে, এগুলো নারীদের জন্য অপমানকর এবং এগুলো দিয়ে তাদের অবমূল্যয়ান ও অসম্মান করা হয়েছে। যেখানে নরীরা বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মানিত হচ্ছে, সে সময় পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দের ক্ষেত্রে নারীদেরকে যেভাবে অবমূল্যায়ন করা হয়েছে তাতে গোটা জাতি হতবাক ও বিস্মিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ