1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে মারামারি : আহত ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫
  • ১৬০ Time View

709বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (ক্যাশ) নির্বাচনী বিজয়কে কেন্দ্র করে হলুদ দলের দুই পক্ষের মধ্যে মারামারিতে দুইজন ক্যাশ অফিসার আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কেন্দ্রীয় ব্যাংকের মেডিকেল ক্যাম্পে সাময়িক চিকিৎসা দেয়ার পর অন্য একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন- সবুর ও মোয়াজ্জেম। তারা দুজনই বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের এএম ক্যাশ অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (ক্যাশ) নির্বাচনে হলুদ দলের সহ-সভাপতি পদে বিজয়ী হন সবুর। এতে মোয়াজ্জেম প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। সবুরের কারণেই মোয়াজ্জেম হেরে গেছেন বলে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। তর্কের এক পর্যায়ে মোয়াজ্জেম সবুরকে মারধর শুরু করে। এতে গুরুতর আহত হয় সবুর। এরপর তাকে বাংলাদেশ ব্যাংকের মেডিকেল ক্যাম্পে সাময়িক চিকিৎসা দিয়ে অন্য হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনা শুনে ক্যাশে কর্মরত জলিল নামে আরেক অফিসার ক্ষিপ্ত হয়ে এবার মোয়াজ্জেমকে মারধর করে। পরে তাকেও মেডিকেল ক্যাম্পে ভর্তি করানো হয়।

এদিকে দুপুরে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের ক্যাশের সামনে থেকে মমিনুল নামে এক চোরকে আটক করা হয়। যিনি এক ব্যক্তির ব্যাগ কেটে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে। পরে তাকে মতিঝিল থানায় পাঠানো হয়েছে।

জানা যায়, অবসরপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা ৫ বছর মেয়াদি সঞ্চয়পত্র ভাঙিয়ে ১০ লাখ টাকা উঠান। পরে তিনি অন্য কাউন্টারে পুনরায় টাকা জমা দিতে গেলে তার পাশে দাঁড়িয়ে থাকা মমিনুল টাকা ভর্তি ব্যাগ কাটতে থাকে। এসময় মোস্তফা টের পেয়ে তাকে ধরে ফেলেন। এরপর পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ