1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

বেড়াতে গিয়ে বিড়ম্বনা!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫
  • ১৯৪ Time View

685একই বিশ্ববিদ্যালয়ে পড়েন চার বন্ধু। সেখান থেকেই তাদের মধ্যে শুরু হয় বন্ধুত্ব। যেখানে যান সবাই এক সাথেই যান। কেউ কাউকে ছাড়া চলতেই পারেন না তারা!

চার বন্ধু মিলে হঠাৎ ছুটিতে দূরে কোথাও বেড়াতে যাবার সিদ্ধান্ত নেন। আলোচনা করেই ঠিক করেন ঢাকার পার্শ্ববর্তী জেলা রাজবাড়িতে যাবেন। সবাই মিলে হৈ হুল্লোড় করে গেলেনও। কিন্তু সেখানে গিয়ে ঘটে বিপত্তি।

তাদের এক বন্ধু হারিয়ে যায়। শুরু হয় খোঁজাখুঁজি। এর পরের গল্পটা ভিন্ন। জানাতে নারাজ ‌‘না মানুষ’ নামের নতুন নাটকের নির্মাতা আশিস রায়।

তিনি বলেন, ‘নাটকে বন্ধুর প্রতি বন্ধুর টান, সেইসাথে কয়েকজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেমেলের ঢাকার বাইরে বেড়াতে গিয়ে বিড়ম্বনার শিকার হওয়া- এসবই ফুটে উঠেছে নাটকের গল্পে। আশা করি নাটকটি দেখে সবাই উপভোগ করবেন।’

‘না মানুষ’ নাটকটি রচনা করেছেন আসাদুজ্জামান সোহাগ। এতে চার বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন মিশু সাব্বির, সাফা কবির, ফারহান জোভান, তৌসিফ মাহবুব।

আগামীকাল বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর রাত ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে ‘না মানুষ’ নাটকটি প্রচার হবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ