1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

জঙ্গি তৎপরতা গ্লোবাল থ্রেট : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫
  • ১৬২ Time View

631স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গি তৎপরতা শুধু দেশে নয় ফ্রান্স, আমেরিকা, ইংল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে। এটা গ্লোবাল থ্রেট। সে তুলনায় আমরা অনেক ভালো আছি। নিরাপত্তা বাহিনী ভালো কাজ করছে। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। মাঝে মাঝে ২/১টা বিছিন্ন ঘটনা ঘটছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তা সনাক্ত করে অপরাধীদের গ্রেফতার করছে।

মঙ্গলবার দুপুরে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা পালন করছে। বিএনপি গত সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির কথা বলে ছিলো। কিন্তু তারা জয়লাভ করার পর বোল পাল্টে ফেলেছে। বর্তমানে পৌরসভা নির্বাচনে কারচুপির কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ, দূরদর্শী এবং দেশ প্রেমিক। তিনি কারো রক্তচক্ষুকে ভয় করেন না। এছাড়া বিদেশিদের চাপের কাছে তিনি মাথা নত করেন না। দৃঢতার সঙ্গে দেশ পরিচালনা করছেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নিরাপত্তার কারণে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে। ইতিমধ্যে ফেসবুক কতৃপক্ষের সঙ্গে আলাপ হয়েছে। আমাদের প্রয়োজন যখন শেষ হবে, তখন পর্যালোচনা করে খুলে দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ