1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

বরিশালে বিএনপি-জামায়াতসহ ৩৮ জন আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫
  • ১৩৯ Time View

613বরিশাল নগরীর বিভিন্ন এলাকা থেকে র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে বিএনপি-জামায়াতের সাত নেতাকর্মীসহ ৩৮ জনকে আটক করা হয়েছে।

সোমবার রাতভর চালানো এ অভিযান থেকে তাদের আটক করা হয় বলে জানান, মহানগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার মো. আবু সাঈদ।

তিনি জানান, সোমবার রাতভর এ অভিযান থেকে ৩৮ জনকে আটক করা হয়। এরমধ্যে কোতয়ালী থানা পুলিশ ২১ জন, কাউনিয়া থানা পুলিশ ৯ জন, বিমানবন্দর থানা পুলিশ ছয়জন ও বন্দর থানা (সাহেবের হাট) পুলিশ ২ জনকে আটক করে। আটকদের মধ্যে পাঁচজন বিএনপি ও দু`জন জামায়াতের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। এছাড়া বাকিদের মাদক, ছিনতাই, চুরি সহ বিভিন্ন অভিযোগে আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ