1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

ব্রিটেনে শিশু পতিতাবৃত্তি চক্রের ছয় সদস্য অভিযুক্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ মার্চ, ২০১২
  • ১৬৫ Time View

শিশুদের পতিতাবৃত্তিতে বাধ্য করার দায়ে ৬ ব্যক্তিকে আদালতে অভিযুক্ত করেছে ব্রিটিশ পুলিশ। অক্সফোর্ডের পুলিশ শিশুদের দিয়ে পতিতাবৃত্তি পরিচালনাকারী একটি চক্রের বিরুদ্ধে তদন্ত চালিয়ে এর সঙ্গে জড়িত ৬ ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করে।

এই ৬ ব্যক্তির বিরুদ্ধে শিশু ধর্ষণ, ধর্ষণের ষড়যন্ত্রে জড়িত থাকা এবং শিশুদের জোর করে পতিতাবৃত্তিতে বাধ্য করা সহ তাদের পাচারের অভিযোগ আনা হয়েছে।

অক্সফোর্ডের টেমস ভ্যালি পুলিশ জানায় কমপক্ষে ২৪টি মেয়ে এই চক্রের শিকারে পরিণত হয়েছে। এই চক্রের সদস্যদের সন্ধানে বৃহস্পতিবার ১৪টি পৃথক স্থানে হানা দেয় পুলিশ। এ সময় মোট ১৩ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। অভিযানে প্রায় ১শত পুলিশ অফিসার অংশ নেন বলে জানায় কর্তৃপক্ষ।

অভিযুক্ত ৬ জনকে শনিবার ম্যাজিস্ট্রেটের সামনে তোলার কথা। গ্রেফতারকৃত অপর ৭ জনকে আগামী মাস পর্যন্ত জামিন দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ