1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

প্রধানমন্ত্রীকে ঢাকা চেম্বারের শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫
  • ১৯০ Time View

469বিশ্বের শীর্ষ ১০০ চিন্তাবিদের তালিকায় স্থান পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (ডিসিসিআই) পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটি এই শুভেচ্ছা জানায়।

বুধবার ওয়াশিংটন ভিত্তিক প্রভাবশালী সাময়িকী ‘ফরেন পলিসি’ ২০১৫ সালের বৈশ্বিক চিন্তাবিদের একশ’ জনের একটি তালিকা প্রকাশ করেছে। ‘দ্য লিডিং গ্লোবাল থিংকার্স’ শিরোনামের ওই তালিকায় শীর্ষ ১৩ জনের মধ্যে বিশ্বের অন্যান্য প্রভাবশালী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নামও রয়েছে।

উল্লেখ্য, ‘ফরেন পলিসি’ সাময়িকী ডিসিশন মেকার্স (সিদ্ধান্ত গ্রহণকারী) ক্যাটাগরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নাম অন্তর্ভুক্ত করেছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে বিশ্বব্যপি সচেতনতা তৈরিতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি এই তালিকায় স্থান লাভ করেছেন।

ঢাকা চেম্বার মনে করে, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে আরো বৃদ্ধি করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ