1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি লালনের মানবতাবাদী দর্শন ভারত বাংলাদেশ বন্ধুত্বের সেতু বললেন হাইকমিশনার কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, আটকাল পুলিশ চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? ট্রাম্পের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন? ফোনে চাঁদা চাইতেন বড় সাজ্জাদের সহযোগী সানি, না দিলে গুলি-হামলার হুমকি দিতেন: পুলিশ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠান দুই ইনিংসেই উইকেট বিলিয়ে আসা হৃদয়ের সঙ্গে কী কথা হয়েছে শান্তর

মনোনয়নপত্র নিয়ে খালেদার কার্যালয়ে হাতাহাতি

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫
  • ২৩০ Time View

443দলের পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়নপত্র পাওয়া না পাওয়াকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দু`পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ২ টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে। পরে বিএনপির সহ প্রচার সম্পাদক এমরান সালেহ প্রিন্স-এর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সরেজমিনে দেখা গেছে, দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র বিতরণ শুরু হওয়ার ১০ মিনিট পরই কার্যালয়ের ভেতরে কেন্দ্রীয় নেতাদের সামনেই হাতাহাতি শুরু হয়। নরসিংদীর মনোহরদি পৌরসভার মনোনয়ন প্রত্যাশী আমিনুর রহমান ও মাহমুদুর রহমানের সমর্থকরা তাদের পছন্দের প্রার্থীদের মনোনয়ন না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠে।

তাদের অভিযোগ, বিএনপির সংস্কারপন্থী নেতা মান্নান ভুঁইয়ার অনুসারি আবদুল খালেককে দলের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়েছে। পরবর্তীতে খালেক সমর্থকদের সঙ্গে আমিন ও মাহমুদ সমর্থকদের হাতাহাতি শুরু হয়। এ সময় গুলশান কার্যালয়ে অবস্থানরত বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদেরকে চারদিকে ছুটাছুটি করতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ