1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সংগ্রহ ১৪১

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫
  • ২০৩ Time View

441বোলারদের আঁটসাঁট বোলিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে অল্প রানে আঁটকে রাখতে পেরেছে ঢাকা ডায়নামাইটস। আসহার জাইদির দুর্দান্ত ব্যাটিং শেষ পর্যন্ত লড়াই করার পুঁজি পায় কুমিল্লা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪১ রান করতে সক্ষম মাশরাফি বিন মর্তুজার দল।

এদিন ভিক্টোরিয়ান্সকে চরমভাবে হতাশ করেছেন ইংল্যান্ড সিরিজ শেষে দুবাই থেকে উড়ে আশা পাকিস্তানি শোয়েব মালিক এবং আহমেদ শেহজাদ। দলের হয়ে এই দুই ব্যাটসম্যানের মোট সংযোজন ১৭ রান। তবে এই দুই পাকিস্তানি নিজের দলকে হতাশ করলেও ধারাবাহিক পারফরমেন্স করে ৪৫ রান করেছেন আরেক পাকিস্তানি আসহার জাইদি।

বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস হেরে ব্যাটিং করতে নামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। দলীয় ১৮ রানে দিনের প্রথম শিকার হয়ে ফিরে যান পাকিস্তানি আহমেদ শেহজাদ। এরপর বেশিক্ষণ থাকতে পারেননি ইমরুল, মালিক এবং মাশরাফিও।

একপ্রান্তে দায়িত্বশীল ব্যাটিং করে দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন লিটন দাস। ৩৪ বলে ২টি চারের সাহায্যে এই রান করে দলীয় ৭০ রানে ফিরে যান এই ওপেনার। এরপর অভিজ্ঞ অলক কাপালিও দলকে হতাশ করে ফিরে যান দলীয় ৮৮ রানে।
প্রথম সারির ছয় ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ার পর শুভাগত হোমকে সঙ্গে নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে খেলায় ফিরিয়ে আনেন আসহার জাইদি। ৪৫ রানের জুটি গড়ে দলকে লড়াকু সংগ্রহের পথে নিয়ে যান এই দুই ব্যাটসম্যান। ১১ বলে ৩টি চারের সাহায্যে ২১ রান করেন শুভাগত।

সর্বোচ্চ ৪৫ রান করেন আসহার জাইদি। ২৯ বলে ২টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে এই রান করেন তিনি। ঢাকা ডায়নামাইটসের পক্ষে ২৬ রানে ২টি করে উইকেট নিয়ে সেরা বোলার ইয়াসির শাহ ও ফরহাদ রেজা। এছাড়া নাসির, মুস্তাফিজ এবং মোশাররফ রুবেল নেন ১টি করে উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ