1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

বাংলার মাটিতে প্রকাশ্যে যুদ্ধাপরাধীদের জানাজা আর নয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫
  • ১৭০ Time View

386বাংলার মাটিতে প্রকাশ্যে আর কেনো যুদ্ধাপরাধীর জানাজা হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, আজকে যখন দেখি দেশে-বিদেশ যুদ্ধাপরাধীদের জন্য মায়া কান্না হচ্ছে। তখন আমাদের মনে প্রশ্ন জাগে, ৭১ সালে আমাদের সহযোদ্ধারা যখন পাক হানাদার বাহিনী বা তাদের দোসরদের হাতে নিহত হয়েছেন, তখন সে সমস্ত লাশ কুকুরে, শিয়ালে, শকুনে খেয়েছে, পানিতে ভেসেছে। সেই দিন এ মানবতাবোধ কোথায় ছিল ?

সোমবার বিকেলে গাজীপুর জেলা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন শেষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে অসাম্প্রদায়িক রাষ্ট্র অর্থাৎ সব ধর্মের ধর্মীয় স্বাধীনতা থাকবে, যার যার ধর্ম সে পালন করবে, প্রত্যেকটা নাগরিক সমান-সুবিধা ভোগ করবে। আর এসবই ছিল বঙ্গবন্ধুর অঙ্গীকার।

গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার কাজী মোজাম্মেল হক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ