1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

সপ্তাহে পাঁচ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫
  • ১৩৫ Time View

287গত সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫টি প্রতিষ্ঠান তাদের সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানগুলো হলো: তাল্লু স্পিনিং, মিথুন নিটিং, বঙ্গজ, বাটা সু এবং ইস্টার্ন ক্যাবলস লিমিটেড।

তাল্লু স্পিনিং:
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের তাল্লু স্পিনিং লিমিটেড ৩০ জুন ২০১৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।  সমাপ্ত অর্থবছরে এ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১৩ পয়সা, শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ৩২ পয়সা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ৭৫ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)৩০ ডিসেম্বর ফ্যাক্টরি প্রাঙ্গণে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত  রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।

মিথুন নিটিং:
মিথুন নিটিং লিমিটেড ৩০ জুন ২০১৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৭ শতাংশ বোনাস লভাংশ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৯৪ পয়সা, শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ৫৭ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ ডিসেম্বর ফ্যাক্টরি প্রাঙ্গণে সকাল ১২টায় অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত  রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।

বঙ্গজ:
শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বঙ্গজ লিমিটেড ৩০ জুন ২০১৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩ টাকা ৫৫ পয়সা, শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২৬ টাকা ৬১ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ ডিসেম্বর ফ্যাক্টরি প্রাঙ্গণ, চুয়াডাঙ্গায় সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত  রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।

বাটা সু:
বাটা সু-এর পরিচালনা পর্ষদ চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে কোম্পানির ব্যবসায় আয় বিবেচনায় নিয়ে ২১৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ টাকা ৬৩ পয়সা ও শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২১৯ টাকা ৫১ পয়সা। ঘোষিত লভাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানির পক্ষ থেকে ২৮০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। চামড়া শিল্প খাতের কোম্পানি বাটা সু ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

ইস্টার্ন ক্যাবলস:
ইস্টার্ন ক্যাবলস লিমিটেড ৩০ জুন ২০১৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ বোনাস লভাংশ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৬ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ৩০ টাকা ২৭ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৩ জানুয়ারি সকাল ১১টায় ফ্যাক্টরি প্রাঙ্গণ, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।  ঘোষিত লভাংশ সংক্রান্ত  রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ ডিসেম্বর।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ