1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

গাবতলীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫
  • ১১৭ Time View

194রাজধানীর গাবতলীতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলিতে শাহাদাত ওরফে মাহফুজ ওরফে হুজ্জাতুল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টায় গাবতলীর দ্বীপনগর-বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, রাতে গাবতলীতে ডিবি পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের কথা শুনেছি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্র জানায়, রাত সোয়া ১২টার দিকে গুলিবিদ্ধ ওই যুবককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে পুলিশ। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিবি সূত্র জানায়, নিহত ব্যক্তি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) অন্যতম কমান্ডার। গোপনে বৈঠকের সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সে নিহত হয়। তার মরদেহ শনাক্ত করেন পুলিশের হাতে আটক জেএমবির আরেক সদস্য রাশেদ।

নিহত শাহাদাত হোসনি দালানে বোমা হামলা, আশুলিয়ায় ব্যাংক ডাকাতি ও আশুলিয়ায় শিল্প পুলিশের কনস্টেবলকে হত্যার ঘটনার সম্পৃক্ত ছিলেন বলে জানিয়েছে ডিবি সূত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ