1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

দেখুন ক্যাপ্টেন আমেরিকার নতুন কিস্তির ট্রেলার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫
  • ১৮২ Time View

189সুপার হিরোদের যুদ্ধ নিয়ে বিশ্বব্যাপি জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান মারভেলের নতুন ছবি ‌‌‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’। ২০১৬ সালের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে এটি একটি।

তবে সম্প্রতি প্রকাশ হয়েছে ‘ক্যাপ্টেন আমেরিকা’র নতুন কিস্তির অফিসিয়াল ট্রেলার। ছবিটি না পেলেও আপাতত ট্রেলারেই মজেছেন স্পাইডারম্যান, ক্যাপ্টেন আমেরিকা ও আয়রন ম্যানের ভক্তরা। গেল ২৪ নভেম্বর কিছুটা নীরবতার মধ্য দিয়েই ইউটিউবে প্রকাশ হয় ট্রেলারটি। তবুও মাত্র দুই দিনে এর দর্শক সাড়ে চার লাখেরও বেশি।

তা হবেেই বা না কেন? এই ছবিতে দুটি দলে ভাগ হয়ে একে অপরের সঙ্গে লড়বেন মার্ভেলের জনপ্রিয় সুপারহিরোরা। নিজেদের দল বেছে নিয়েছেন সুপারহিরোরা। অ্যান্ট-ম্যান এবং ফ্যালকন – ক্যাপটেইন আমেরিকার জন্য লড়বেন। তাদের সঙ্গে যোগ দেবেন স্কারলেট উইচ এবং উইন্টার সোলজার।

আর টনি স্টার্কের হয়ে লড়বেন দ্য ভিশন, ব্ল্যাক উইডো, ওয়ার মেশিন এবং স্পাইডার-ম্যান। এ ছবিতে নতুন স্পাইডার-ম্যানের অভিষেক ঘটছে, যার ভূমিকায় অভিনয় করবেন ব্রিটিশ অভিনেতা টম হল্যান্ড। তবে ব্ল্যাক প্যান্থারকে এ যুদ্ধে নিরপেক্ষ হিসেবে দেখা যাবে।

২ মিনিট ২৬ সেকেণ্ডের এই ভিডিওতে আভাস মিলেছে সুপারহিরোদের জমজমাট এক লড়াইয়ের। তবে ট্রেলারে দেখা মিলেনি জনপ্রিয় কমিক হিরো স্পাইডারম্যানের।

‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ মুক্তি পাচ্ছে ২০১৬ সালের ৬ মে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ