1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

গৃহকর্মী সুরক্ষা নীতিমালা বাস্তবায়নের দাবি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫
  • ১২০ Time View

174গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা-২০১৫ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে নারী মৈত্রী। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা-২০১৫ অনুমোদন না হওয়ার কারণে গৃহকর্মীদের অধিকার আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে বলেও অভিযোগ জানিয়েছে বক্তারা।

বক্তারা বলেন, মানবাধিকার নিশ্চিত করণে গৃহশ্রমিকদের জন্য গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা-২০১৫ প্রণয়নের মাধ্যমে বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তাই আমরা আশা করছি, বর্তমান সরকার গৃহকর্মীর কাজে জড়িতদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিয়ে জিডিপিতে নারীর অবদানকে মূল্যায়ন করবে।

নারী মৈত্রীর সভাপতি শাহীন আক্তার ডলি বলেন, বাংলাদেশে গৃহকর্মের সঙ্গে জড়িত শ্রমিকদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সেই অনুপাতে তাদের মজুরি নির্ধারণ ও অন্যান্য অধিকার সুরক্ষায় এই জনগোষ্ঠী শ্রমিক হিসেবে স্বীকৃতি পাচ্ছে না।

প্রতিনিয়তই গৃহকর্মীরা নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন শাহীন আক্তার ডলি।

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারী মৈত্রীর প্রকল্প সমন্বয়কারী রাফিকা খান, সদস্য আবুল হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ