1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

অমিতাভ বচ্চনের লিভার ৭৫ শতাংশই অকেজো!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫
  • ১৭৪ Time View

156বলিউডের সর্বজন শ্রদ্ধেয় তিনি। তাকে ডাকা হয় বলিউড শাহেনশাহ। বলছি অমিতাভ বচ্চনের কথা। ইউনিসেফ আয়োজিত একটি অনুষ্ঠানে সম্প্রতি জানালেন নিজের জীবনের ভয়ংকর এক তথ্য।

সেটি হলো তার লিভারের ৭৫ শতাংশই নাকি অকেজো। এই নায়ক বেঁচে আছেন মাত্র ২৫ শতাংশের উপর ভর করে।

ঘটনার শুরু রুপালি পর্দার ব্লকব্লাস্টার ছবি ‌‘কুলি’ছবির শুটিংয়ের সময়। ওই ছবিতে কাজ করতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হন বিগ বি। তখন প্রায় ২০০ মানুষ তাকে ৬০ বোতল রক্ত দেয়। তার মধ্যে হেপাটাইটিস বি রোগীও ছিলো। যার ফলে এই রোগ সংক্রমিত হয় এই শোলে তারকার শরীরেও।

২০০০ সাল পর্যন্ত কিছুই বুঝতে পারেননি বিগ বি। এক দিন চিকিৎসকের কাছে সাধারণ পরীক্ষা-নিরীক্ষা করাতে গিয়ে ধরা পড়ে রোগটি। ততদিনে তার যকৃতের ৭৫ শতাংশ নষ্ট করে ফেলেছে হেপাটাইটিস বি। তবে তিনি জানালেন, লিভারের ১২ শতাংশ কাজ করলেও দিব্যি বেঁচে থাকা যায়।

পরিসংখ্যান বলছে, ভারতে এই রোগে আক্রান্তের সংখ্যা চার কোটি। তাই হেপাটাইটিস বি নিয়ে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন বিগ বি। আর এ বিষয়ে অবদান রাখতে হেপাটাইটিস বি নিয়ে সরকারি প্রচারে বিপণন দূতও নিযুক্ত হয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ