1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

নিহত নানি-নাতনির পরিবারকে আর্থিক অনুদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫
  • ১৫১ Time View

144ভারত গমনকালে বিলুপ্ত ছিটমহলবাসীদের গাড়ি বহরের ধাক্কায় নিহত কহিনুর বেগম (৫৫) ও তার নাতনি সুরাইয়া আক্তার সুমির (৮) পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ অনুদানের অর্থ প্রদান করা হয়।

ডোমার উপজেলা পরিষদ থেকে দুই পরিবারকে ৩০ হাজার টাকা প্রদান করা হয়। অনুদান গ্রহণ করেন নিহত কহিনুর বেগমের স্বামী ছমির উদ্দিন বুধারু ও সুমাইয়া আক্তার সুমির বাবা সাহাদাত হোসেন। এদের বাড়ি ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের প্রামাণিকপাড়া গ্রামে।

এ সময় ডোমার উপজেলা পরিষদ চেযারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম, ভোগডাবুড়ি ইউপি চেয়ারম্যান আবু তাহের, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি রমাকান্ত গুপ্তা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সোমবার দুপুর সোয়া ২টার দিকে চিলাহাটি-হলদিবাড়ি সীমান্ত দিয়ে পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলের দ্বিতীয় দফায় ১৪৭ জন ভারত যাওয়ার সময় ডাঙ্গাপাড়া বিজিবি ক্যাম্পের সামনে মালামাল বহনকারী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তারা নিহত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ