1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন বুধবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫
  • ১২৩ Time View

136চোরাচালান ও মানবপাচার বন্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ে বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার সকাল ১০টায় রাজশাহীর সার্কিট হাউসে দ্বি-পাক্ষিক এই সম্মেলনে ভারতের চারজন এবং বাংলাদেশের ১৫ জন প্রতিনিধি অংশ নেবেন।

মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানান রাজশাহীর জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।

সংবাদ সম্মেলনে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক আতাউল গনি ও সহকারী কমিশনার নাসরিন পারভীনসহ রাজশাহী জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহীর জেলা প্রশাসকের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দলে চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিজিবি-৩৭ এর পরিচালক বিজিবি-৯ এর সিইও ও বিজিবি-৬ এর পরিচালক অংশ নেবেন।

ভারতের প্রতিনিধি দলে মুর্শিদাবাদের জেলা ম্যাজিস্ট্রেট রত্নাকর রাও ও পুলিশ সুপার সি. সুধাকর, নদিয়ার জেলা ম্যাজিস্ট্রেট বিজয় ভার্টি ও পুলিশ সুপার ভারাত লাল মীনা অংশ নেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ