1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

ইসরায়েলি দূতাবাসে হামলা: ৪ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মার্চ, ২০১২
  • ১২০ Time View

ভারতের রাজধানী নয়াদিল্লিতে গত মাসে ইসরায়েলি দূতাবাসের কাছে গাড়িতে বোমা পেতে বিস্ফোরণ ঘটানোর সঙ্গে জড়িত সন্দেহে মালয়েশিয়াতে আটক চার ইরানি নাগরিকের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করেছে ইন্টারপোল।

পুলিশের আন্তর্জাতিক এ সংগঠনের রেড কর্নার নোটিশ আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার সমতুল্য। তবে কোনো অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ দাবির প্রেক্ষিতে আগাম গ্রেফতারের জন্য এ নির্দেশ জারি করা যেতে পারে।

আটক সন্দেহভাজন ইরানিরা হলেন- হাওসাং আফসার ইরানি, সাঈদ আলী মাহাদিয়ানসাদার, মোহাম্মাদ রেজা, আবুল গাশিমি এবং মাসউদ সিদাগহাতজাদেহ। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই’র অনুরোধে মালয়েশিয়া কর্তৃপক্ষ এদের কুয়ালালামপুর বিমানবন্দর থেকে আটক করে।

ইন্টারপোল সবদেশের পুলিশকে এই সন্দেহভাজনদের বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

জানা গেছে, দিল্লি পুলিশের অনুরোধক্রমে সিবিআই ইন্টারপোলকে ওই চার ইরানির বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির আহ্বান জানায়।

দিল্লি পুলিশ কমিশনার বি কে গুপ্ত জানিয়েছেন, সন্দেহভাজনরা ভারতীয় সাংবাদিক সাঈদ আহমেদ কাজমির সহায়তায় ইসরায়েলি দূতাবাসে হামলার জন্য সংগঠিত হয়েছিলো। একই অভিযোগে কাজমিকে গত ৬ মার্চ গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি দিল্লি ও জর্জিয়াতে ইসরায়েলি দূতাবাসের কাছে পৃথক দু’টি হামলা চেষ্টা হয়। এরমধ্যে দিল্লির ওই হামলায় ইসরায়েলি দূতাবাসের এক কূটনীতিকের গাড়িতে বোমা বিস্ফোরণে এক কূটনীতিকের স্ত্রীসহ ৪ জন আহত হয়। এর পরের দিন থাইল্যান্ড পুলিশ ইসরায়েলি দূতাবাসে হামলা চেষ্টার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করে। পরে ওই পৃথক ৩টি হামলার ঘটনার পেছনে অভিন্ন চক্র জড়িত বলে দাবি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ