1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

এবার চিত্রনায়িকা মৌ!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫
  • ১৬৭ Time View

111দীর্ঘ ক্যারিয়ারে খুব বেশি ধারাবাহিক নাটকে অভিনয় করেননি জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। সাম্প্রতিক সময়ে বলতে গেলে আফসানা মিমি পরিচালিত ‘পৌষ ফাগুনের পালা’ ধারাবাহিকের নাম উল্লেখ করা যায়। সেটাও নিতান্তই মিমির সাথে বন্ধুত্বের খাতিরে। তারপর ঈদ-পার্বনে সীমিত পর্বের কিছু ধারাবাহিকে কাজ করেছেন। তবে সেগুলো সংখ্যায় ছিলো একেবারেই হাতে গোনা।

সম্প্রতি মৌ আবারো একটি ধারাবাহিকে কাজ করলেন। মজার ব্যাপার হচ্ছে কোনো চলচ্চিত্রে অভিনয় না করলেও এবার মৌকে চিত্রনায়িকা হিসেবেই জানবেন তার ভক্তরাা। চলচ্চিত্র নির্মাণের গল্প নিয়ে নির্মিত ‘তীরন্দাজ’ নামের ধারাবাহিকটিতে একজন চিত্রনায়িকার ভূমিকায় অভিনয় করছেন মৌ। এই নাটকটি পরিচালনা করছেন অঞ্জন আইচ।

নাটক নিয়ে পরিচালক জানান, ‘চলচ্চিত্র তৈরির গল্প দিয়ে তীরন্দাজ নাটকের কাহিনি এগিয়ে যাবে। একটু ব্যতিক্রমী ভাবনা। একটি সিনেমা নির্মাণের সঙ্গে কতজনের ঘাম ও শ্রম মিশে থাকে তা-ই দেখানোর চেষ্টা হবে নাটকটিতে। এ ছাড়া চলচ্চিত্র শিল্পীদের জীবনের নানা ঘটনাও দেখানো হবে এতে।’

তিনি আরো বলেন, নাটকে মৌকে দেখা যাবে নায়িকা ও ফারুক আহমেদকে দেখা যাব একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, মিশু সাব্বির প্রমুখ।

শিগগিরই এটিএন বাংলায় প্রচার শুরু হবে এই ধারাবাহিকটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ