1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

ব্যাংকিং মেলা শুরু মঙ্গলবার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫
  • ১৬৫ Time View

94বর্তমানে দেশে ৪ কোটি ব্যাংক গ্রাহক রয়েছে। এর সংখ্যা ৮ কোটিতে উন্নীত করতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। এরই অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে ব্যাংকিং মেলা বাংলাদেশ-২০১৫।

সোমবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বীরুপাক্ষ পাল।

আগামীকাল মঙ্গলবার বাংলা একাডেমিতে শুরু হওয়া এই মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। পাঁচ দিনব্যাপী এ মেলা শেষ হবে ২৮ নভেম্বর। ‘একটি ব্যাংকিং জাতি গড়ার প্রত্যয়’ স্লোগান নিয়ে উপমহাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই ব্যাংকিং মেলা।

জানা গেছে, মেলায় দেশের সব তফসিলি ব্যাংকের স্টলসহ আর্থিক প্রতিষ্ঠান ও মোবাইল আর্থিকসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের স্টল থাকবে।এছাড়া মেলায় বাংলাদেশ ব্যাংকের একাধিক স্টল থাকবে।

সবার জন্য উন্মুক্ত এই মেলায় থাকবে টাকার জাদুঘর, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রকাশনা, স্মারক মুদ্রা ও নোট বিক্রয়, জনসাধারণকে দেয়া বাংলাদেশ ব্যাংকের সেবা সংক্রান্ত তথ্য, সিআইপিসি ও কন্ট্রোল রুম।

এছাড়া মেলা চলাকালে বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার, ওয়ার্কশপ, গোলটেবিল বৈঠক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই মেলার প্রধান উদ্দেশ্য টেকসই অর্থনৈতিক উন্নয়নকে সামনে রেখে মেলায় আর্থিক প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তিকরণের ওপর জোর দেয়া। এছাড়া সাধারণ মানুষকে বিভিন্ন ধরণের ব্যাংকিং সেবা সম্পর্কে জানানো।

তিনি বলেন, দেশে বর্তমানে ৪ কোটি মানুষ ব্যাংকিংখাতের সঙ্গে জড়িত। তবে এটা ৮ কোটি মানুষে নিয়ে যাওয়া সম্ভব।আর এই মেলা সবাইকে সম্পৃক্ত করতে অগ্রণী ভূমিকা পালন করবে।

মেলায় নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এএফএম আসাদুজ্জামান বলেন, বই মেলার স্থানেই করা হচ্ছে এই মেলা। বই মেলার মতোই সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ