1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

সাভারে হরতাল বিরোধী মিছিল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫
  • ১১৭ Time View

84জামায়াতে ইসলামীর ডাকা হরতালের বিপক্ষে সাভারে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার বেলা ১১ টায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সাভার পৌর আওয়ামী লীগ। মিছিলটি সাভার থানা বাসস্ট্যান্ড প্রদিক্ষণ করে আবারো সাভার বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

একই সময়ে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তারা অবিলম্বে জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি জানান।

এদিকে জামায়াতের ডাকা দিনব্যাপী হরতাল শুরুর পর থেকেই পুরো সাভারে এর কোন প্রভাব দেখা যায়নি। হরতালে নাশকতা এড়াতে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হওয়ার প্রতিবাদে সারাদেশ ব্যাপী এ হরতাল আহ্বান করে দলটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ