1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

ডিএসই মোবাইল অ্যাপের উদ্বোধন বুধবার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫
  • ১৭৪ Time View

83পুঁজিবাজার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য বিনিয়োগকারীদের কাছে সহজে পৌঁছে দিতে মোবাইল অ্যাপলিকেশনের মাধ্যমে  ‘ডিএসই ইনফো’ সার্ভিস চালু করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আগামী বুধবার (২৫ নভেম্বর)  নতুন এ সেবা চালু করা হবে বলে ডিএসইর জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শফিকুর রহমান নিশ্চিত করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে ‘ডিএসই ইনফো’ সার্ভিসের উদ্বোধন করবেন। এ সময় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক হেলাল উদ্দীন নিজামী।

শফিকুর রহমান জানায়, ‘ডিএসই ইনফো’ চালু হলে ডিএসইর ওয়েব সাইটে আন্তর্জাতিক মান অনুযায়ী পুঁজিবাজার সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব তথ্য পাবেন বিনিয়োগকারীরা। মোবাইল অ্যাপসের বিষয়ে তিনি বলেন, ‘ডিএসই ইনফো’ চালুর পর আগামী মাস ডিসেম্বরে মোবাইল অ্যাপস চালু করা হবে। এর মাধ্যমে  বিনিয়োগকারীরা তাদের সুবিধামতো ট্রেডিং (শেয়ার কেনা-বেচা) করতে পারবেন।

জানা যায়, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে আইসিটি বিভাগ বিভিন্ন সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের জন্য ১০০টি মোবাইল অ্যাপলিকেশন তৈরির কাজ করছে। এরই অংশ হিসেবে ডিএসই’র জন্যও একটি মোবাইল অ্যাপলিকেশন তৈরি করা হয়েছে। এর জন্য ডিএসই তার ওয়েবসাইটের সকল ডাটা সরবরাহ করে এ কাজে পূর্ণ সহায়তা করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ