1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র টিকফা বৈঠক আজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫
  • ১২০ Time View

74বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরামের (টিকফা) বৈঠক আজ সোমবার ওয়াশিংটনে শুরু হচ্ছে। দুদিনব্যাপী বৈঠকে যোগ দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের নেতৃত্বে ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফরে গেছে। প্রতিনিধি দলে পররাষ্ট্র ও শ্রম সচিব রয়েছেন।

বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি মাইকেল ডিলানি। রোববার ঢাকাস্থ মার্কিন দূতাবাস এ তথ্য জানায়।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৫ নভেম্বর বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) সই হয়। এই চুক্তির আওতায় দুদেশের বাণিজ্য ও বিনিয়োগের বিষয় পর্যালোচনা করার লক্ষ্যে পর্যায়ক্রমে একবার ঢাকায় এবং পরের বার ওয়াশিংটনে টিকফা বৈঠক হওয়ার কথা। তার আওতায় গত বছর ঢাকায় প্রথম টিকফা বৈঠক অনুষ্ঠিত হয়। এবার দ্বিতীয় বৈঠক তাই ওয়াশিংটনে হচ্ছে।

বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, ওয়াশিংটনে আজ(২৩ নভেম্বর) টিকফা বৈঠক এবং পরের দিন মার্কিন বিনিয়োগকারীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের স্বার্থ-সংশ্লিষ্ট ইস্যুগুলো আমরা উত্থাপন করব।

এদিকে, রোববার ঢাকায় মার্কিন দূতাবাসের এক প্রেস নোটে বলা হয়েছে, ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের মিশন উপ-প্রধান ডেভিড মিলি দ্বিতীয় টিকফা সভায় যুক্তরাষ্ট্র দূতাবাসের হয়ে প্রতিনিধিত্ব করবেন। তিনি বলেছেন, এই দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনাকে আরও বিস্তৃত করাই টিকফার লক্ষ্য। এই ক্ষেত্রে নতুন অনেক সম্ভাবনাময় দিক রয়েছে যেমন- ওষুধ শিল্প থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগ ও তথ্য প্রযুক্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ