1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫
  • ১৪৮ Time View

73ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। সোমবার ভোরে মহাসড়কের চান্দিনার পালকি সিনেমা হল সংলগ্ন এলাকায় দুটি সিএনজি অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, চালক অহিদ তার অটোরিকশায় গ্যাস নিতে পাম্পে যাওয়ার সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা অপর একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক অহিদের সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দিলে সিএনজি এর চালক অহিদ ও মোখলেছ নামের এক যাত্রী মারাত্মক আহত হন। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, জেলার চান্দিনা উপজেলার ছায়কোট-তুলাতলী গ্রামের আলী আহাম্মদের ছেলে অহিদুল ইসলাম (২৬) এবং পাশ্ববর্তী দেবিদ্বার উপজেলার বাগুর গ্রামের আবুল কাশেমের ছেলে মোখলেছুর রহমান (৩৫)। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাশরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ