1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রবাসের গল্পে দূরের বাড়ি কাছের মানুষ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০১৫
  • ২১১ Time View

47অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালিদের জীবনভিত্তিক উপাখ্যান নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘দূরের বাড়ি কাছের মানুষ’। আজ রোববার ২২ নভেম্বর থেকে নাটকটি প্রচার শুরু হচ্ছে আরটিভিতে।

এটি প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে। নাটকটি পরিচালনার পাশাপাশি এটি রচনাও করেছেন প্রবাসী নির্মাতা আকিদুল ইসলাম।

পরিচালক বলেন, এখানে প্রথমবারের মতো দেশের শক্তিমান অভিনয় শিল্পীদের পাশাপাশি  সিডনি প্রবাসী বিপুলসংখ্যক অভিনেতা-অভিনেত্রী অভিনয় করেছেন।

বাংলাদেশের বাইরে বর্তমানে এক কোটিরও বেশি বাংলাদেশি বাস করছেন। ধারাবাহিকটিতে সেইসব প্রবাসীদের জীবন-সংগ্রাম, হাসি-কান্না, সুখ-দুঃখ এবং ভিনদেশি একটি সংস্কৃতির সঙ্গে জন্মভূমির সংস্কৃতির যে সংঘাত সেটি অত্যন্ত যত্ন সহকারে তুলে ধরা হয়েছে।

পাশাপাশি এই প্রবাসে বড় হয়ে উঠা দ্বিতীয় প্রজন্মের সঙ্গে প্রথম প্রজন্মের মানসিক টানাপোড়ন ও পারস্পরিক দূরত্বের চিত্রটিও অত্যন্ত  জীবন ঘনিষ্ঠভাবে ফুটিয়ে তোলা হয়েছে দূরের বাড়ি কাছের মানুষ নাটকটিতে।

নাটকটিতে অভিনয় করেছেন ড.হাসান ইমাম, ড. এনামুল হক, আজিজুল হাকিম, আহমেদ রুবেল, আনিসুর রহমান মিলন, কল্যাণ, নীলয় আলমগীর, জেনি, নিশা, রুপন্তি, সোহেল খান, শাহিন শাহনেওয়াজ, লিটু করিম, কাজী দেলোয়ার হেমন্ত, রহমতউল­াহ, ফজলুল হক শফিক, অ্যাডভোকেট মোবারক হোসেন, শারমিন জাহান অ্যানি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ