1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

বার্সার ৪ গোলে হারলো রিয়াল মাদ্রিদ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০১৫
  • ১৬৯ Time View

44মৌসুমের প্রথম এল ক্লাসিকো জিতল বার্সেলোনা। চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে চার শূন্য গোলে হারালেন মেসিরা। মেগা ম্যাচে জোড়া গোল সুয়ারেজের। অপর গোল দুটি নেইমার আর ইনিয়েস্তার। কামব্যাক ম্যাচে গোল না পেলেও নজর কাড়লেন মেসি।

বার্নাবিউতে স্বপ্নের ফুটবল বার্সেলোনার। সুয়ারেজ-নেইমারের দাপটে রিয়াল মাদ্রিদকে গুঁড়িয়ে দিয়ে মৌসুমের প্রথম এল ক্লাসিকো জিতল স্পানিশ চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে লজ্জার হারের সাক্ষী থাকতে হল রোনাল্ডোদের। চার-শূন্য গোলে এল ক্লাসিকো জিতে লিগ তালিকার শীর্ষ স্থান ধরে রাখল লুই এনরিকের দল।

মেসিকে রিজার্ভ বেঞ্চে রেখেই মেগা ম্যাচে দল সাজিয়েছিলেন বার্সা কোচ। মনে করা হয়েছিল মেসির অনুপস্থিতি কাজে লাগাতে শুরু থেকে অল আউট যাবে রিয়াল। কিন্তু আদতে হল তার উল্টোটা। ম্যাচের শুরু থেকেই রাশ নিজেদের হাতে নিয়ে নেয় বার্সেলোনা। এগারো মিনিটে সুয়ারেজের গোলে লিড নিয়ে নেয় বার্সা। তারপর আর থামানো যায়নি এনরিগের দলকে। যত সময় গেছে, ততই ম্যাচে দাপট বাড়িয়েছে স্প্যানিশ জায়েন্টরা। বিরতির আগেই নেইমারের গোলে ব্যবধান বাড়ায় তাঁরা। প্রথমার্ধে ইনজুরি টাইমে মার্সেলো গোললাইন সেভ না করলে রিয়ালের সমস্যা আরও বাড়তো।

৫৩ মিনিটে ইনিয়েস্তার দুরন্ত গোল বার্সার জয় কার্যত নিশ্চিত করে দেয়। শুধু গোল করাই নয়, গোটা ম্যাচে বার্সা মাঝ মাঠে কার্যত ফুল ফোটান এই মিড ফিল্ড জেনারেল। ৫৭ মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নামেন লিও মেসি। সুয়ারেজের দ্বিতীয় গোলের ক্ষেত্রে চোখে পড়ে মেসি ম্যাজিক। উল্টো দিকে গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন ফিয়ার সেভেন। শেষ পর্যন্ত একরাশ লজ্জা নিয়েই এল ক্লাসিকোয় মাঠ ছাড়তে হয় রিয়ালকে। ১৯৭৪ পর মাদ্রিদের মাটিতে এল ক্লাসিকোয় এটাই বার্সার সব চেয়ে বড় জয়। জিনিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ