1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে ইয়াবাসহ আটক ৪ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো ভূরাজনীতি বনাম পূর্বপ্রস্তুতি: বিমানের বিশাল বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘিরে সংশয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমল মিতিঙ্গাছড়ি এসডিজি ভিলেজে প্রীতি ফুটবল ম্যাচ

সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে বিশ্বব্যাংকের ১৭ কোটি ৭০ লাখ ডলার অনুমোদন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫
  • ২৯৫ Time View

সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে বিশ্বব্যাংক বাংলাদেশের জন্য ১৭ কোটি ৭০ লাখ মার্কিন 16ডলার অনুমোদন করেছে। বিশ্বব্যাংকের এই অতিরিক্ত অর্থায়ন ঢাকার নিকটবর্তী সিদ্ধিরগঞ্জে ৩৩৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ব্যয় করা হবে।
গতকাল শনিবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎকেন্দ্রে সমন্বিত সাইকেল প্রযুক্তি ব্যবহার করা হবে,যাতে কম গ্যাস খরচে বেশি বিদ্যুৎ উৎপাদন হয়। আর এই প্রযুক্তি ব্যবহারের কারণে কার্বন নির্গমনও কম হবে। এই বিদ্যুৎকেন্দ্রে এক বছরে কমপক্ষে ২ দশমিক ৪৯ বিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে যা জাতীয় গ্রীডে সরবরাহকৃত মোট বিদ্যুতের ৬ শতাংশ।
বিশ্বব্যাংকের আবাসিক কার্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান মারটিন রামা বলেন, ১৭ কোটি ৭০ লাখ ডলারের এই অর্থায়ন বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি গ্যাস ব্যবহারের দক্ষতা বাড়াবে। খবর বাসসের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ