1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

ক্ষীণ স্বাস্থ্যের মডেল বিজ্ঞাপনে নিষিদ্ধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ মার্চ, ২০১২
  • ১৩১ Time View

মেয়েদের বিশেষ করে মডেল কন্যাদের ক্ষীণস্বাস্থ্যের অধিকারী হওয়াটা আজকাল ফ্যাশন হয়ে গেছে। তবে বাড়াবাড়ি রকমের স্বাস্থ্যহীনতা যে দৃষ্টিকটু তা বলাই বাহুল্য। আর এ ধরনের স্বাস্থ্যহীনতা সাধারণত আহারে অনীহার কারণেই হয়ে থাকে। এ কারণেই বিজ্ঞাপন ও ক্যাটওয়াকে আন্ডারওয়েট বা স্বাভাবিকের চেয়ে কম ওজনের মডেলদের নিষিদ্ধ করেছে ইসরায়েল।

ইসরায়েলি সরকার এ ব্যাপারে রীতিমত আইন পাস করেছে। এই নতুন আইন মোতাবেক এখন থেকে কোনো মডেলকে চিকিৎসকের কাছ থেকে তার ওজনের সনদপত্র দেখাতে হবে।

এই আইনের সমর্থকরা মনে করেন, অতি মাত্রায় হালকা-পাতলা গড়ন আসলে কম বয়সী মেয়েদের আহারে অনীহার কারণেই হয়ে থাকে।

তবে সমালোচকরা বলছেন, সরকারের উচিত এই আইনের আওতায় শুধু স্বাস্থ্যগত দিকটাই দেখা, ওজন নয়। কারণ অনেক মডেল আছে হালকা-পাতলা গড়নই যাদের স্বাভাবিক স্বাস্থ্য।

তবে আইন যেহেতু পাস হয়েই গেছে সুতরাং এখন থেকে ইসরায়েলি মডেলদের বডি ম্যাস ইনডেক্স বা বিএমআই মেনে চলতে হবে। বিএমআই হিসেব মোতাবেক মানুষের উচ্চতা ও ওজনের অনুপাত ১৮ দশমিক ৫ এর কম হবে না।

শুধু তাই নয়, মডেলিং পেশায় থাকতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়মিত হালনাগাদ ডাক্তারি সনদ দেখাতে হবে।

প্রসঙ্গত, ইসরায়েলের ১৪ থেকে ১৮ বছর বয়সী মেয়েদের মধ্যে ২ শতাংশের আহারে চরম অনীহা আছে। অন্য উন্নত দেশেও এই সমস্যা একই হারে রয়েছে বলে নানা জরিপে জানা যায়।

সুতরাং এই নতুন আইনের কারণে ইসরায়েলের অনেক মডেল চাকরি হারাবে তাতে সন্দেহ নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ