1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা বাবলুর মৃত্যু হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮ আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: ইশরাক হোসেন খালেদা জিয়াসহ ৬ জন পাচ্ছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ সবচেয়ে বড় রণতরীকে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিপদগ্রস্ত ইরানি নাবিকদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত শ্রীলঙ্কা নদীভাঙন প্রকল্প দেখতে কোম্পানীগঞ্জে যাচ্ছেন দুই মন্ত্রী

লন্ডনের মাদাম তুসোর শাখা খুলবে দিল্লিতে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫
  • ২৩৬ Time View

লন্ডনের বিখ্যাত মোমের মিউজিয়াম ‘মাদাম তুসো’র শাখা তৈরি হবে দিল্লিতে৷ ‘ভারত 17ব্রিটেন সাংস্কৃতিক বর্ষ-২০১৭’ অনুযায়ী দিল্লিতে এই সংগ্রহশালার শাখা খোলা হবে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লন্ডনে থাকাকালীন এমন ঘোষণা করা হয়েছে৷

লন্ডনের বহুর্চচিত এই মিউজিয়ামে বিখ্যাত অভিনেতাদের মোমের মূর্তি রয়েছে৷ তার মধ্যে বলিউডের বিগ বি থেকে শুরু করেছে ক্যাটরিনা কাইফের মূর্তিও রয়েছে৷

ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ঘোষণা অনুযায়ী, ২০১৭ সালে সাংস্কৃতিক আদান প্রদান হিসেবে ভারতে প্রদর্শনের জন্য ব্রিটিশ সংগ্রহালয়ের দুর্লভ সামগ্রীর মধ্যে থেকে কিছু জিনিস যেমন শেক্সপিয়ারের ফার্স্ট ফোলিও ও ম্যাগ্না কার্টার একটি প্রতিমূর্তি পাঠান হবে৷ এছাড়াও ওই বছরেই ব্রিটেনে ভারত মহোৎসব পালন করা হবে৷

ক্যামেরন জানিয়েছেন, ‘ভারত ও ব্রিটেনের মধ্যে সম্পর্ক আর্থিক লেনদেন ছাড়িয়ে শেক্সপিয়ার থেকে বলিউড পর্যন্ত পৌঁছে গিয়েছে৷ সংস্কৃতির আদান প্রদানের ক্ষেত্রে আমরাই সবচেয়ে এগিয়ে৷ তাই এবার সময় এসেছে একসঙ্গে মিলে উৎসব পালনের৷’ ব্রিটিশ পুস্তকালয় থেকে দক্ষিণ এশিয়ার বিভিন্ন নথির ২,০০,০০০ পাতা ডিজিটালাইজড করছে, যাতে ১৭১৪ সাল থেকে ১৯১৪ সাল পর্যন্ত প্রকাশিক বিভিন্ন ভাতীয় বই বিশ্বের যে কোনও মানুষ সহজেই পড়তে পারেন৷

ভারতের বিখ্যাত সংগ্রহালয় ‘সিএসএমবিএস মুম্বই’ বিশ্ব ইতিহাসে ভারতীয় সভ্যতা উপস্থাপনের জন্য ব্রিটিশ সংগ্রহালয় থেকে আনা কিছু জিনিসের ব্যবহারও করবে৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ