1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক অর্থবছরের প্রথম দুই মাসে তফসিলি ব্যাংকগুলো থেকে ১৬,৬০১ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার সারের ডিলার নিয়োগের কোনো তারিখ নির্ধারণ হয়নি: কৃষি মন্ত্রণালয় রাজশাহীতে ‘সর্বহারা’ পরিচয়ে শিক্ষকসহ কয়েকজনকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ এক বড় সুখবর পেতে যাচ্ছেন তামিম ইকবাল দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার

৮০% পোশাক কারখানার ভবন নিরাপদ : সরকার

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০১৫
  • ২২৯ Time View

সরকারের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর জানিয়েছে, পোশাক কারখানা 7ভবনগুলোর ৮০% নিরাপদ। প্রায় দুই বছর ধরে বাংলাদেশের পোশাক খাতের কারখানাগুলোর কর্ম-পরিবেশ নিয়ে সরকার, আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং ক্রেতাদের জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সের চালানো পরিদর্শন শেষ হচ্ছে সোমবার। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক সাঈদ আহমেদ বলেন, ত্রিপক্ষীয় নিরীক্ষায় চার ধরনের মানদণ্ড ঠিক করে কারখানাগুলোতে পরিদর্শন চালানো হয়। এতে দেখা গেছে, পরিদর্শন হওয়া কারখানাগুলোর ভবন ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা শতকরা প্রায় ৮০% নিরাপদ। এর বাইরে বিপজ্জনক হওয়ায় ৬টি কারখানা বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। নিরীক্ষা দল চারটি রং এ ভাগ করে এ পরিদর্শন চালায়। সবুজ ও হলুদ রং এর মানদণ্ডকে সম্পূর্ণ নিরাপদ এবং অল্প সংস্কার প্রয়োজন এমন ধরা হয়েছে। এছাড়া এ্যাম্বার বা পীত রং এর প্রতীক দিয়ে বোঝা যাবে, তার ব্যপক সংস্কার দরকার, আর লাল রং দিয়ে বোঝা যাবে ঐ কারখানা বিপজ্জনক।
রানা প্লাজায় ধস ও তারও আগে তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে শত শত পোশাকশ্রমিক নিহত হবার প্রেক্ষাপটে বাংলাদেশের সরকার, আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও এবং বিদেশি ক্রেতাদের দুটি জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্স দেশটির সাড়ে তিন হাজার পোশাক কারখানাকে ভাগ করে নিয়ে এই পরিদর্শন শুরু করে।
আজই বাংলাদেশের সরকারের ভাগের পনেরো শত কারখানার পরিদর্শন প্রতিবেদন প্রকাশ করা হবে। এর আগে আইএলও, অ্যাকর্ড ও অ্যালায়েন্সও তাদের অংশের কারখানাগুলোর পরিদর্শন শেষ করেছে বলে জানা যাচ্ছে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নিজেদের ভাগের কারখানাগুলো পরিদর্শনের পাশাপাশি অন্য সংস্থাগুলোর পরিদর্শনের পর তা রিভিউ করেছে।
এছাড়া কোন কোন ক্ষেত্রে যেসব কারখানা বন্ধ করার সুপারিশ করা হয়েছে সেগুলোও পুনর্বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছেন সাঈদ আহমেদ। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ