1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

ইরাকে মঙ্গলবারের হামলা: আল কায়েদার দায় স্বীকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১২
  • ১৪৩ Time View

মঙ্গলবার ইরাকজুড়ে সংঘটিত সিরিজ বোমা হামলার দায় স্বীকার করেছে আল কায়েদা সমর্থিত হিসেবে দাবি করা একটি ইরাকি জঙ্গি গ্রুপ। ভয়াবহ এ হামলায় এদিন ইরাকের ৮ শহরে কমপক্ষে ৪৬ ব্যক্তি নিহত হন।

বুধবার জঙ্গিদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করে বলা হয়, পরবর্তী সপ্তাহে বাগদাদে অনুষ্ঠিতব্য আরব সম্মেলনকে সামনে রেখে নেওয়া ইরাকি সরকারের নিরাপত্তা পরিকল্পনা কতটা অসাড়, ‘ইসলামিক স্টেট অব ইরাক’ তা প্রমাণ করতে চেয়েছিল।’

মঙ্গলবার দিন জুড়ে সমগ্র ইরাকব্যাপী গুলি, বোমা হামলা এবং বিস্ফোরণে কমপক্ষে ৪৬ জন নিহত এবং আরো ২শ জন আহত হয় বলে কর্তৃপক্ষ স্বীকার করে।

ওয়েব সাইটে আরো হুঁশিয়ারি দিয়ে বলা হয় সম্মেলনকে সামনে রেখে ইরাকের ‘বোকা’ সরকারের নেওয়া সব পরিকল্পনাকে নৎসাত করতে ইরাকি আল কায়েদার ‘সুন্নি লায়ন’রা প্রস্তুত রয়েছে।

সাদ্দাম হোসেনের কুয়েত আক্রমণের পর থেকে ইরাকে আরব লীগের কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ সময়ের বিরতিতে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে পুনরায় আরব দেশগুলোর এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৯ মার্চ।

এই সম্মেলন সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে ইরাকের বর্তমান সরকার প্রমাণ করতে চায়, তাদের অধীনে যুদ্ধ পরবর্তী ইরাক সঠিকভাবেই এগিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ