1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

আজ মৌলভীবাজার-৩ আসনে নির্বাচনের তফসিল ঘোষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫
  • ২০৮ Time View

আজ বৃহস্পতিবার মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে নির্বাচনের তফসিল ঘোষণা 1করবে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। কমিশন সচিবালয়ের মিডিয়া কক্ষে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই আসনে নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হবে। কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান আরজু জানান, নির্বাচনের সময়সূচি ঘোষণার আগে কমিশন এক বৈঠক করবে। প্রসঙ্গত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে এ আসনটি শূন্য হয়েছিল। তিনি গত ১৪ সেপ্টেম্বর সোমবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
জানা যায়, ১৯৮৩ সালে মহসিন আলী প্রথম পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর আরও দুবার নির্বাচিত হয়ে টানা ১৮ বছর পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের সংসদ নির্বাচনে তিনি মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। গত বছরের ৫ জানুয়ারির অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং তাকে সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ