1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু

মনকেমনের সিঁদুরে বিদায় জানালেন ঋতুপর্ণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫
  • ২৫৮ Time View

দিন চারেকের উৎসবের রোশনাই নিভিয়ে উমা যখন ফিরছেন, তখন তিনি ফিরলেন 14কলকাতায় মায়ের বাড়ি। রবিনসন স্ট্রিটে মায়ের আবাসনের পুজোয় মনকেমনের সিঁদুরে উমাকে বিদায় জানালেন বিশিষ্ট অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এ আবাসনে তিনি অবশ্য যত না নায়িকা, তার থেকেও বেশি ঘরের মেয়ে। উমা চলে যাচ্ছে বলে যেমন বিষাদ, তেমনই নিজের মায়ের বাড়িতে পুজোর একটা দিন আসার আনন্দও আছে। আসলে দশমীর মুডটাই যে এ রকম। মনখারাপের আলপনাতেই যে আঁকা থাকে আগামী বছরের জন্য অপেক্ষার আগমনী।
কাজের চাপে মায়ের বাড়ি আসাই হয় না তার। উমা তাও চারটে দিন থাকলেন বাপের বাড়ি। তার আসা মেরে-কেটে এক-দুই দিন। তবু মেয়েকে সেটুকু কাছে পেয়েই খুশি মা। খুশি ঋতুপর্ণাও। হাজারো কাজ থাকলেও দশমীর সকালে এসে দেখা করে যান মায়ের সঙ্গে। সিঁদুরে মাকে বিদায় জানান। তারপর ঘরের মেয়ের মতোই অন্যান্য মহিলাদের সাথে সিঁদুরখেলায় কাটান কিছুটা সময়।
পুজোর বেলাশেষে মায়ের কাছে তার কী প্রার্থনা? আর কিছু নয়, তিনি শুধু চাইলেন শক্তি, যাতে আরও ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিতে পারেন। সন্দেহ নেই, টলিপাড়ায় নারীশক্তির তিনিই প্রধান প্রতিনিধি। হিরোহীন হিরোইন হয়ে তার লড়াই আজ প্রতিষ্ঠার ডাকের সাজে ঝলমলে। আর তাই পুজোয় কোনো নায়ক নয়, বেগম জান’র সংলাপই ফিরছে মানুষের মুখে মুখে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ