1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রাক রপ্তানি তহবিলের সুদ হার বেড়ে ৬ শতাংশ কারাবন্দী আ.লীগ নেতাকে ছাড়াতে ‘বিএনপি ও তাঁতী দলের’ প্রত্যয়ন অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার ফের আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন ব্যবসার প্রক্রিয়া সহজ করার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল হ্যালোর ৭ শিশু সাংবাদিক বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ আরও যারা আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু

রেস্টুরেন্ট ব্যবসায় শায়না আমিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫
  • ২৭৭ Time View

আলোচিত মডেল ও অভিনেত্রী শায়না আমিন দীর্ঘদিন ধরেই পর্দায় অনুপস্থিত । বর্তমানে 12প্রবাসী যুবক মাসুদ রানাকে বিয়ে করে যুক্তরাজ্যে বসবাস করছেন তিনি। সহসা দেশেও ফিরছেন না তিনি। এরই মধ্যে অন্তঃসত্ত্বা হওয়ার সংবাদটিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন শায়না। প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন এ মডেল ও অভিনেত্রী। তবে নতুন খবর হলো এবার এ অভিনেত্রী ও তার স্বামী মাসুদ রানা যুক্তরাজ্যে একটি স্প্যানিশ রেস্টুরেন্ট দিয়েছেন। সেই রেস্টুরেন্টে ছবি তুলে নিজের ফেসবুকেও আপলোড করছেন শায়না। ‘লা ফিয়েস্তা’ নামক এ রেস্টুরেন্টই এরই মধ্যে গ্রাহকদের পছন্দের তালিকায়ও চলে এসেছে। সব মিলিয়ে এ রেস্টুরেন্টটি নিয়ে বেশ এক্সাইটেড তিনি। এ বিষয়ে শায়না বলেন, ১৪ অক্টোবর এ রেস্টুরেন্টটি খুলেছি আমরা। আমাদের গত দুই মাসের পরিশ্রম কাজ দিয়েছে। এজন্য আমি কৃতজ্ঞ আমার স্বামীর কাছে। এর নকশাও তারই করা। এরই মধ্যে ভোজনরসিকরা ভিড় করছেন আমাদের রেস্টুরেন্টে। আমি অনেক হ্যাপি বিষয়টি নিয়ে। এদিকে শায়না এ রেস্টুরেন্ট নিয়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। ডিসেম্বরেই তার কোলজুড়ে সন্তান আসার কথা রয়েছে। তাই সহসাই দেশে ফিরছেন না তিনি। আর মিডিয়াতে তো নয়ই। উল্লেখ্য, শহিদ ও শুভমিতার ‘এক জীবন’ গানের মডেল হিসেবে প্রথম আলোচনায় আসেন শায়না। এরপর বেশ কিছু টিভিসিতে কাজ করেছেন তিনি। কয়েকটি চলচ্চিত্রে কাজ করেও প্রশংসিত হন। ছোট পর্দার নাটকেও কাজ করেছেন তিনি। কিন্তু এক বছর ধরে দেশীয় মিডিয়ায় অনুপস্থিত রয়েছেন শায়না আমিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ