1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক জিয়াউলের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত: প্রসিকিউটর তামিম মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক অর্থবছরের প্রথম দুই মাসে তফসিলি ব্যাংকগুলো থেকে ১৬,৬০১ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার সারের ডিলার নিয়োগের কোনো তারিখ নির্ধারণ হয়নি: কৃষি মন্ত্রণালয় রাজশাহীতে ‘সর্বহারা’ পরিচয়ে শিক্ষকসহ কয়েকজনকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭: আবেদনের সময়সীমা বেড়ে ৩০ অক্টোবর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ এক বড় সুখবর পেতে যাচ্ছেন তামিম ইকবাল দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার

আবারও মার্কিন নাগরিকদের সতর্কতা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫
  • ২১৭ Time View

বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের আবারও সতর্ক করে দিয়েছে ঢাকার গুলশানে অবস্থিত 4আমেরিকান দূতাবাস। গতকাল শনিবার সন্ধ্যায় হালনাগাদ করা আমেরিকান দূতাবাসের নিরাপত্তাবার্তায় এই পরামর্শ দেয়া হয়েছে।বাংলাদেশে পশ্চিমা নাগরিকদের ওপর আবারও সন্ত্রাসী হামলা হতে পারে, তাদের কাছে এমন নির্ভরযোগ্য তথ্য রয়েছে বলে মার্কিন দূতাবাস জানিয়েছে। ফলে বাংলাদেশে ভ্রমণ বা চলাফেরার সময় মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটি। গতকাল শনিবার প্রকাশিত ওই বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে ২ জন বিদেশী নাগরিককে হত্যার দায় স্বীকার করেছে আইএসআইএল। ভবিষ্যতেও মার্কিন নাগরিকসহ পশ্চিমা দেশগুলোর নাগরিকরা হামলার শিকার হতে পারে বলে তথ্য রয়েছে। যদিও বাংলাদেশে বিদেশীদের নিরাপত্তা জোরদার করতে বাড়তি পদক্ষেপ নিয়েছে নিরাপত্তা সংস্থাগুলো। কিন্তু সন্ত্রাসের হুমকি রয়ে গেছে বলে মার্কিন দূতাবাস দাবি করেছে। বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের আন্তর্জাতিক হোটেলগুলোতে আয়োজিত বড় জমায়েতসহ অন্যান্য স্থানেও হামলা হতে পারে। তাই বাংলাদেশে ভ্রমণরত বা বসবাসরত মার্কিন নাগরিকদের নিরাপত্তার ব্যাপারে সতর্ক হওয়ার জন্য বিশেষভাবে পরামর্শ দেয়া হয়েছে। দূতাবাসের সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের জনসমাগমের স্থানে যেতে নিষেধ করা হয়েছে। হেঁটে, রিকশায়, সাইকেলে বা কোন খোলা বাহনে চলাচল করা যাবে না। এমনকি দূতাবাসের নিরাপত্তা শাখার লিখিত অনুমতি ছাড়া কোনো আন্তর্জাতিক হোটেলসহ বাংলাদেশের বড় কোনো সমাগমে যেতেও নিষেধ করা হয়েছে। এর আগেও মার্কিন নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে সতর্কবার্তা দিয়েছিল দেশটির দূতাবাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ