1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ এক বড় সুখবর পেতে যাচ্ছেন তামিম ইকবাল দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর

ম্যান বুকার পেলেন মারলন জেমস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫
  • ১৯৫ Time View

জ্যামাইকার প্রথম লেখক হিসেবে মারলন জেমস এ বছর ম্যান বুকার প্রাইজ পেয়েছেন। 16যুক্তরাজ্যের লন্ডনের গিল্ডহলে গত মঙ্গলবার রাতে আয়োজিত এক অনুষ্ঠানে এবারের ম্যান বুকার বিজয়ী জেমসের নাম ঘোষণা করা হয়। ৭৭ হাজার মার্কিন ডলারের পুরস্কারটি তিনি পেয়েছেন অ্যা ব্রিফ হিস্ট্রি অব সেভেন কিলিংস বইয়ের জন্য। এটি ১৯৭০-এর দশকে সংগীতশিল্পী বব মার্লেকে হত্যাচেষ্টার ঘটনা নিয়ে লেখা। খবর এএফপির।
মারলন জেমস বর্তমানে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনেয়াপোলিস শহরের বাসিন্দা। জেমসের আশা, ক্যারিবীয় অঞ্চলের অন্য লেখকেরাও বিশ্ববাসীর নজর কাড়বেন। কারণ, জ্যামাইকার সাহিত্যের ঐতিহ্য সত্যিই অনেক সমৃদ্ধ।
৬৮৬ পৃষ্ঠার অ্যা ব্রিফ হিস্ট্রি অব সেভেন কিলিংস উপন্যাসে ক্যারিবীয় দ্বীপে মাদক ব্যবসার উত্থানের বিষয়টি তুলে ধরেছেন জেমস। সংগীত তারকা মার্লে ও তাঁর সঙ্গীরা ১৯৭৬ সালের ডিসেম্বরে এক কনসার্টের আগে হামলার শিকার হন। সেই ঘটনার বিবরণও রয়েছে বইটিতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ