1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর অজিত দোভালের ঢাকা সফর নিয়ে যা জানালেন ভারতীয় হাইকমিশনার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা রয়েছে ‘সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার’

নচিকেতার একক সঙ্গীতানুষ্ঠান ‘নচিকেতা নাইটস’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫
  • ২৩০ Time View

আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার অগ্রগণ্য শিল্পী, গীতিকার ও সুরকার নচিকেতা। দুই 9বাংলার জনপ্রিয় এ শিল্পী জীবনমুখী বাংলা গানে বিশ্বসেরা। সঙ্গীতপ্রেমী দর্শকদের মনের খোরাক মেটাতে এটিএন বাংলায় ১৬ অক্টোবর শুক্রবার রাত ৮টা ৪৫মিনিটে প্রচার হবে নচিকেতার একক সঙ্গীতানুষ্ঠান ‘নচিকেতা নাইটস’। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার, পরিচালনা- রুমানা আফরোজ।
বাপ্পা মজুমদারের গান অনেক আগেই শুনেছেন নচিকেতা তবে এই অনুষ্ঠানের মাধ্যমেই তার সাথে পরিচয় হয়। নচিকেতার এমন সোজাসাপ্টা স্বীকারোক্তির মতো দুই বাংলা’র দুই শিল্পীর আরও অনেক আলাপচারিতা আর গান দিয়ে সাজানো হয়েছে পুরো অনুষ্ঠানটি। নচিকেতাকে নিয়ে সংক্ষিপ্ত একটি ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠানটি। বাপ্পা মজুদদারের সঙ্গে প্রাণবন্ত আলাপচারিতায় নচিকেতা বলেছেন অজানা অনেক কথা। শিল্পী নচিকেতা হওয়ার আগের কথা, শিল্পী হওয়ার পেছনে গর্ভধারিনী মায়ের ভুমিকার কথা, শিল্পী হিসেবে দর্শকদের মাঝে স্থান করে নেওয়া, লেখালেখি, বিয়ে করে সংসারী হওয়া থেকে শুরু করে অনেক কথাই অপকটে দর্শকদের উদ্দেশ্যে বলেছেন তিনি। দর্শকদের মাঝে ‘নীলাঞ্জনা’ শিরোনামের গানটি ব্যাপক জনপ্রিয়। প্রথমবারের মতো দর্শকদের উদ্দেশ্যে নীলাঞ্জনাকে নিয়ে কথা বলেছেন এই শিল্পী।
অনুষ্ঠানে নচিকেতা তার কয়েকটি জনপ্রিয় গান গেয়ে শুনিয়েছেন। উল্লেখযোগ্য গানের তালিকায় রয়েছে সোনালী প্রন্তরে, যখন সময় থমকে দাঁড়ায়, বৃদ্ধাশ্রম, আকা বাকা মেঠো পথে এবং নীলাঞ্জনা। এছাড়াও চন্দন সিনহার গাওয়া ‘আমি নিঃস্ব হয়ে যাবো’ শিরোনামের জনপ্রিয় গানটি গেয়েছেন তিনি। গানের পাশাপাশি নচিকেতা সম্পর্কে বলেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ।
উল্লেখ্য অনুষ্ঠানটি এর আগে রোজার ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় প্রচার হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ