1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ এক বড় সুখবর পেতে যাচ্ছেন তামিম ইকবাল দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর

মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে শান্তিচুক্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫
  • ১৮৮ Time View

মিয়ানমারের আটটি সশস্ত্র নৃগোষ্ঠীর সঙ্গে শান্তিচুক্তি করেছে দেশটির সরকার। চুক্তির বাইরে রয়েছে সবচেয়ে সক্রিয় সাতটি বিদ্রোহী গোষ্ঠী। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রাজধানী নেপিডোয় আজ এই শান্তিচুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান হয়। প্রায় দুই বছর ধরে শান্তি আলোচনার পর চুক্তি হলো।

১৯৪৮ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হওয়ার পর বৃহত্তর স্বায়ত্তশাসন দাবি করা বিভিন্ন নৃতাত্ত্বিক বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে অনেক দিন ধরেই মিয়ানমার সরকারের সশস্ত্র সংঘাত চলছে।

বিবিসি বলছে, যারা আজ শান্তিচুক্তি করেছে, তারা আগেই যুদ্ধবিরতিতে সম্মত হয়। তাই এই চুক্তিতে বিদ্যমান সংঘাত বন্ধ হচ্ছে না।

মিয়ানমার সরকার এই চুক্তিকে চূড়ান্ত রাজনৈতিক মীমাংসার প্রথম পদক্ষেপ হিসেবে দেখছে।

মধ্যস্থতাকারীরা বলছেন, যে সাতটি গোষ্ঠী শান্তিচুক্তি স্বাক্ষর করেনি, তাদের সঙ্গে দূরত্ব খুব বেশি নয়। তারা একটি খসড়া চুক্তিতে সম্মত হয়েছে।

শান্তিচুক্তি স্বাক্ষর না করা গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে ইউনাইটেড ওয়া স্টেট আর্মি (ইউডব্লিউএসএ) এবং কোচিন ইনডিপেনডেন্স অর্গানাইজেশন (কেআইও)। কেআইওর কোচিন ইনডিপেনডেন্স আর্মি (কেআইএ) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কোচিন রাজ্যের বৃহৎ এলাকা নিয়ন্ত্রণ করছে। মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে তাদের নিয়মিত সংঘর্ষ হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ