1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ইসরায়েলের সাথে সম্পর্ক বাড়াতে উদগ্রীব ভারত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০১৫
  • ১৫১ Time View

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ইসরায়েলে এক সফর শুরু করেছেন। 3
এই প্রথম ভারতের কোনও শীর্ষ পর্যায়ের নেতা ইসরায়েল গেলেন। এ সফরের তিনি ৩ দিন ইসরাইলে কাটাবেন।
আর একদিনের জন্য তিনি ফিলিস্তিনেও গেছেন।
আরব লীগের বাইরে বিশ্বের প্রথম যে দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল সেটি হলো ভারত।
পর্যবেক্ষকরা বলছেন, ইসরায়েলের সঙ্গে ভারতের যে সম্পর্ক, তা আরো ঘনিষ্ঠ করার ক্ষেত্রে ভারতের যে আর কোন দ্বিধা নেই, রাষ্ট্রপতির সফর তারই প্রমাণ।
ইসরায়েলে প্রণব মুখার্জির এই সফর কতটা গুরুত্বপূর্ণ? ভারত কি তাহলে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি থেকে ধীরে ধীরে সরে আসছে?
দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অশ্বিনী রায় বলছেন, ‘কয়েক বছরে ধরেই ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নতি হচ্ছে এবং সেটা হচ্ছে আরব দেশগুলোর সাথে সু সম্পর্ক রেখেই।’
তিনি বলেন, প্রেসিডেন্ট যখন গেছেন তখন সেটা কেবিনেটের সমর্থন নিয়েই গেছেন। সুতরাং সেখানে সরকারের অবস্থানেরই প্রতিফলন ঘটেছে।
ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নয়নে ফিলিস্তিনের সাথে সম্পর্কে কেমন প্রভাব হবে এমন এক প্রশ্নের জবাবে মি. রায় বলেন, ‘ফিলিস্তিনের স্বাধীনতার ব্যাপারে ভারতের দ্বিমত নেই ও ভারত প্রথম থেকেই তা সমর্থন করছে। পাশাপাশি ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নতি করা হচ্ছে। প্রেসিডেন্টের সফর তারই প্রতিফলন।’
তিনি বলেন, ‘ফিলিস্তিনের ব্যাপারে ভারতের অবস্থান অত্যন্ত পরিষ্কার। তাদের স্বায়ত্তশাসন ও স্বাধীনতার প্রতি সমর্থন রয়েছে ভারতের। আর এখন অনেক আরব দেশও ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরি করতে শুরু করছে।’
মি. রায়ের মতে ইসরায়েল ও আরবের সাথে এখন একযোগে সম্পর্ক রাখার বিষয়টিই উঠে আসছে প্রেসিডেন্টের সফর থেকে। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ