1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

পাকিস্তান হেরে যাওয়ায় বাজিকর খুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১২
  • ২০৫ Time View

এশিয়া কাপ ক্রিকেটের পঞ্চম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের পরাজয়ে লাহোরে এক বাজিকরকে গুলি করে হত্যা করা হয়েছে।

পাকিস্তানের দ্য ডন পত্রিকার বরাত দিয়ে ভারতীয় এনডিটিভি জানায়, রোববার ভারত-পাকিস্তান মহারণ শেষে ৫৫ বছর বয়সী বাজিকর শওকত ওরমে লাম্ভাকে বন্দুকধারীরা হত্যা করে। গুলির শব্দ শুনে শওকতের ভাইয়ের পরিবার পুলিশকে খবর দেয়।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, খুনের স্থান থেকে টাকা, নাম ও টেলিফোন নাম্বারপূর্ণ একটি ডায়েরী উদ্ধার করা হয়। এছাড়া ওই স্থান থেকে গুলির ছয়টি খোসাও জব্দ করা হয়।

রোববার ঢাকায় এশিয়া কাপের পঞ্চম ম্যাচে পাকিস্তানের দেওয়া ৩২৯ রানের লক্ষ্য তাড়া করে ছয় উইকেটে জয় তুলে নেয় ভারত। এই জয়ে ফাইনালের সম্ভাবনা জিইয়ে রেখেছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দল। অন্যদিকে টুর্নামেন্টে পাকিস্তানের ফাইনাল প্রায় নিশ্চিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ