1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

লিবিয়ায় আটক দুই ব্রিটিশ সাংবাদিক মুক্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১২
  • ১৩০ Time View

গুপ্তচরবৃত্তির অভিযোগে লিবিয়ায় আটক দুই ব্রিটিশ সাংবাদিক অবশেষে ছাড়া পেলেন। অবৈধভাবে লিবিয়া প্রবেশের দায়ে আটক দুই ব্রিটিশ সাংবাদিককে মুক্তি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

ব্রিটিশ নাগরিক গ্যারেথ মনটেগোমারি জনসন এবং নিকোলাস ডেভিস ইরানের একটি টেলিভিশন চ্যানেলের হয়ে কাজ করার সময় লিবিয়া থেকে আটক হন।

এর আগে লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হবে জানিয়েছিল। সোমবার তাদের নিজেদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছিল তারা।

দুই সাংবাদিক নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে একটি সূত্র।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র লিবিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

লিবিয়ার গাদ্দাফিবিরোধী লড়াইয়ের সময় কোনো বৈধ কর্তৃপক্ষের অনুপস্থিতিতে অনেক বিদেশি সাংবাদিককেই আইনত অবৈধভাবে দেশটিতে প্রবেশ করতে হয়।

আটক সাংবাদিক মন্টেগোমারি জনসনের বোন সোমবার সকালে জানান তার ভাই পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে দেশে পৌঁছাতে পারেন। রোববার রাতে তার ভাইয়ের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে বলেও জানান তিনি।

মন্টেগোমারি জনসন এবং ডেভিস জোনসকে গত ২২ ফেব্রুয়ারি আটক করে লিবিয়ার মিসরাতা ব্রিগেডের মিলিশিয়ারা।
প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তির অভিযোগ আনে মিলিশিয়ারা। তারা বিচারের সম্মুখীন হতে পারেন বলে এতদিন আশঙ্কা করা হচ্ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ