1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল

রাস্তা বেচে দিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১২
  • ১৩৭ Time View

ব্রিটেনের গুরুত্বপূর্ণ কিছু মহাসড়ক ইজারা দেওয়ার পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সোমবার প্রকাশিতব্য এ পরিকল্পনা বাস্তবায়িত হলে গাড়ি চালকদের রাস্তা ব্যবহারের জন্য মাশুল দিতে হবে।

জানা গেছে, গাড়ি চলাচলের সড়কপথ এবং মহাসড়কগুলোর ব্যবস্থাপনার জন্য বেসরকারি কোম্পানিকে; যেগুলোর মধ্যে অনেকগুলো বিদেশি কোম্পানিও রয়েছে- ইজারা দেওয়া হবে। এসব রাস্তায় চলাচলকারী গাড়ির চালকদের কাছ থেকে নির্দিষ্টহারে মাশুল আদায় করতে পারবে কোম্পানিগুলো।

ক্যামেরনের এই পরিকল্পনাকে ব্রিটেনের লৌহমানবী খ্যাত মার্গারেট থ্যাচারের পানিশিল্প বেসরকারিকরণের সঙ্গে তুলনা করা হচ্ছে। ১৯৮৯ সালে থ্যাচারের নেওয়া এই পদক্ষেপের ফলশ্রুতিতে ব্রিটেনে পানির দাম বেড়েছিল ৪৬ শতাংশ। শুধু তাই নয় এ খাতে বিনিয়োগ কমে যায় এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ে।

তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বেসরকারি কোম্পানিগুলোকে সড়ক ব্যবস্থাপনার দায়িত্ব দিলে কোটি কোটি পাউন্ড রাজস্ব আয় হবে।

সাধারণ মানুষ এর বিরোধিতা করলেও প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, বিদ্যমান রাস্তায় চলাচলের জন্য গাড়িচালকদের কাছ থেকে কোনো অর্থ আদায় করা হবে না। তবে যানজট নিরসনে সম্পদশালী গাড়িমালিকদের কাছ থেকে আলাদা মাশুল আদায় করা হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে লেবার পার্টি সমর্থিত পরিবহন মন্ত্রী মারিয়া ইগল সরকারের এই পরিকল্পনার ব্যাপারে সতর্কবাণী দিয়েছেন। তিনি বলেছেন, সরকার রেল বিভাগ বেসরকারিকরণের মতো আরেকটি ভুল করতে যাচ্ছে। রেল বিভাগ বেসরকারি করার ফলে কোম্পানিগুলো যাত্রীদের সঙ্গে প্রতারণা করার সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ