1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার

আদেশ অমান্যে ইস্টার্ন কেবলসকে এসইসির তলব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১২
  • ১৭২ Time View

তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ে দাখিল না করায় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন কেবলসকে শুনানিতে তলব করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

এসইসি সূত্রে বিষয়টি জানা যায়।

গত ৩০ সেপ্টম্বর ২০১১ সমাপ্ত তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন জমা দিতে ব্যার্থ হয়েছে কোম্পানিটি। এসইসির নিয়মানুযায়ী সেপ্টেম্বরের প্রথম প্রান্তিক আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা ছিল গত বছরের ১৪ নভেম্বর।
কিন্তু কোম্পানিটি তা পালনে ব্যার্থ হয়।

এরই পরিপ্রেক্ষিতে ইস্টার্ন কেবলসের ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক ও সচিবদেরকে এসইসির কার্যালয়ে উপস্থিত থাকার জন্য শুনানিতে তলব করা হয়েছে।

উল্লেখ্য, এসইসির সিকিউরিটিজ আইন অনুসারে, ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর জারি করা এসইসির আদেশ অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানির হিসাব বছরের প্রথম ও তৃতীয় প্রান্তিক সমাপ্ত হওয়ার পর ৪৫ দিনের মধ্যে অনিরীক্ষিত হিসাব প্রস্তুত করে এসইসি ও স্টক এক্সচেঞ্জে পেশ করতে হয়। তবে জীবন বীমা প্রতিষ্ঠান এর আওতায় পড়ে না।

এছাড়া দু’টি বহুল প্রচারিত দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এ হিসাব প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। অথচ কোম্পানিটি এর একটিও পালন করেনি। আদেশ অমান্য করায় কোম্পানিটিকে শুনানির জন্য তলব করেছে এসইসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ