1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

রাজধানীতে গ্যাসের আগুনে দগ্ধ আরেক মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০১৫
  • ১৯৫ Time View

রাজধানীর কাফরুলে গ্যাসের আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের ৬ জনের মধ্যে দেলোয়ার asdasdহোসেন (৪৫) মারা গেছেন। ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোর সাড়ে ৬টার দিকে তিনি মারা যান। এর আগে গত শনিবার সকালে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ছেলে জাহিদ হোসেন (১৪) মারা যায়। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ড. পার্থ শংকর পাল জানান, দেলোয়ার হোসেনের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে দেলোয়ার হোসেনের মৃত্যুতে গ্যাসের আগুনে দগ্ধ একই পরি বারের ৬ জনের মধ্যে দুজন মারা গেছেন। ২৬ সেপ্টেম্বর রাত ২টায় কাফরুল থানার মিরপুর ১৪ নম্বরের পূর্ব সেনপাড়ার ৫৯০ নম্বর টিনশেড বাসায় গ্যাসের আগুনে দেলোয়ার হোসেনের পরিবারের ৬ সদস্য দগ্ধ হন। তাদের মধ্যে প্রথমে মৃত্যু হয় জাহিদ হোসেনের। আগুনে তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। তাছাড়া ওই পরিবারের দগ্ধ অন্যরা হলেন- দেলোয়ারের স্ত্রী সালেহা বেগম (৩৮), তাদের ছেলে জাহিদ হোসেন (১৪), মেয়ে আমেনা বেগম (২৪) ও ফাতেমা আক্তার (১৪) এবং আমেনার ছেলে আরমান (১)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ