1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

‘জনগণকে তথ্য না দিলেই আইনানুযায়ী ব্যবস্থা’

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০১৫
  • ১২৫ Time View

সরকারি কর্মকর্তারা জনগণকে তথ্য না দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য asgdhsajdকরেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ রবিবার তথ্য অধিকার সপ্তাহ-২০১৫ উপলক্ষে শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে তথ্য কমিশন আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, তথ্য জানতে চাওয়া জনগণের নাগরিক অধিকার। কোনো সরকারি কর্মকর্তা জনগণকে তথ্য না দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো আইন রয়েছে। এমন অভিযোগ পাওয়া গেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ ক্ষেত্রে সংবাদ প্রকাশের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছেন তিনি আরও বলেন, সামরিক শাসন ও সাম্প্রদায়িকতা থেকে উত্তরণের যে অঙ্গীকার সরকার করেছে, তারই ধারাবাহিকতায় গণমাধ্যম সম্প্রসারণ ও তথ্য অধিকার আইন বাস্তবায়ন করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। এ সময় উপস্থিত ছিলেন- তথ্য কমিশনার অধ্যাপক ড. খুরশিদা বেগম সাঈদ, তথ্যসচিব গোলাম মর্তুজা, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় সংস্কারক) নজরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ