1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

এবার রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বসছে সিসিটিভি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫
  • ১৭৭ Time View

জননিরাপত্তা নিশ্চিত করতে ও অপরাধ দমনে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হচ্ছে asdajsdasdasক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি)। বিশেষ করে শুরুতেই ঢাকা মহানগরীর প্রবেশ পথ ও বহির্গমন পয়েন্ট, ইন্টার সেকশন এবং সকল গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপন করা হবে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধ প্রতিরোধ ও নগরবাসীকে ২৪ ঘন্টা নজরদারিতে রাখতে রাজধানীতে হাই রেজুলেশনের সিসিটিভি স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিসিটিভি ক্যামেরা স্থাপনের পর ঢাকা সিটি করপোরেশন সবকিছু মনিটর করবে।
গত সোমবার গুলশানে ইতালিয়ান নাগরিকের হত্যাকান্ডের উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, সিসিটিভি ক্যামেরা তার অবস্থান থেকে লোকজনের চলাচল শনাক্ত করতে সক্ষম হবে। অপরাধীকে শনাক্ত করার ক্ষেত্রে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর জন্য সহায়ক হবে। তিনি বলেন, নগরীতে পুলিশী টহল ও তাদের নজরদারি বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, নগরীতে কূটনৈতিক জোনের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা চেক পোস্ট বসানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পদক্ষেপের অংশ হিসেবে সকল প্রবেশ পথ ও বহির্গমন পয়েন্টে সিসিটিভি ক্যামেরা ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, নগরীতে সিসিটিভি ক্যামেরা বসাতে ৭০০ থেকে ৮০০ কোটি টাকা ব্যয় হবে। তিনি আরও বলেন, এ সংক্রান্ত একটি বৈঠকে রাজধানীতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে এবং এ ব্যাপারে প্রকল্পের জন্য একজন কনসালট্যান্ট নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ