1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন নিয়োগপত্রের দাবিতে জামালপুরে ৫১ প্রার্থীর অনশন নেতা-কর্মীর গায়ে হাত উঠলে থানার ইট খুলে নেওয়ার হুমকি নারায়ণগঞ্জের এনসিপি নেতার চার জেলায় নতুন ডিসি, সাত মাসে বদল ৩৪ জেলায় মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার যুক্তরাষ্ট্রে ‘ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা’ গড়বে ভারতের এসার গ্রুপ দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১৪ বিলিয়ন ডলার ভিসা পোর্টাল অচল, ভোগান্তিতে বাংলাদেশে ভিসা আবেদনকারীরা বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

শরণখোলায় শিক্ষককে সাময়িক বরখাস্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০১৫
  • ৩২৩ Time View

বাগেরহাটের শরণখোলায় শিক্ষক কর্তৃক ছাত্রীর মুঠোফোনে কুরুচিপুর্ণ মন্তব্য করার অভিযোগে সংশ্লিষ্ট শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মঠেরপাড় এলাকায় অবস্থিত আকন্দপাড়া দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদ এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করে।image_139363_0

এলাকাবাসী ও মাদ্রাসা সূত্রে জানা যায়, ওই মাদ্রাসার বিজ্ঞান বিভাগের সহকারি শিক্ষক মো. আবু সালেহ একই মাদ্রাসার প্রাক্তন ছাত্রী ও রাজৈর এলাকার বাসিন্দা আব্দুর রহমানের স্ত্রী শারমিন আক্তারের (১৮) মুঠোফোনে দীর্ঘদিন ধরে কথা বলার প্রাক্কালে কুরুচিপুর্ণ মন্তব্যসহ অনৈতিক সুবিধা গ্রহণের চেষ্টা করে।

বিষয়টি শারমিন তার মুঠোফোনে রেকর্ড করে রাখে। পরবর্তীতে তা বুধবার সকালে মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট দাখিল করে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করে। ওই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার মাদ্রাসা পরিচালনা পরিষদ এক জরুরি সভার আয়োজন করে।

উক্ত সভায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করার পাশপাশি তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করে কর্তৃপক্ষ।

তবে অভিযুক্ত শিক্ষক সালেহ মুঠোফোনে বলেন, “আমি গভীর ষড়যন্ত্রের শিকার।”

অপরদিকে মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আব্দুস সাত্তার আকন ও সুপার শাহ্ মো. সিদ্দিকুর রহমান বলেন, “সালেহ ওই ছাত্রীর সাথে মোবাইলে আপত্তিকর কথাবার্তা বলে এবং তার প্রমাণ পাওয়ায় তাকে মাদ্রাসা থেকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ