1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬৪ জেলায় পুষ্টিবিদের অস্থায়ী ৬৪ পদ সংরক্ষণের অনুমোদন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তির দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলন অব্যাহত ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ হলেন ফাতেমা জোহরা সূচকের উত্থানে লেনদেন ৬৯৯ কোটি টাকা এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ দিল সরকার ভবদহে পানিবন্দি ২০০ গ্রাম: সংকট নিরসনে ৫ অক্টোবর পদযাত্রা ও সমাবেশের ডাক সিলেটের উন্নয়নে একনেকে উঠছে ৫,৩২৬ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী অবশেষে দেখা মিলল রোদের, পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ তিন সেঞ্চুরিতে ওয়ানডেতে উইন্ডিজের রানের রেকর্ড

সালমনের ‘ফার্ম’-এ চাষ করবেন বলিউডের সেলেব্রিটিরা!

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫
  • ২৪০ Time View

সালমন খানের সময়টা যে ইদানীং ভাল যাচ্ছে, তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। পর পর a8dssaid0aপ্রত্যেকটা ছবি হিট, ছোটপর্দাতেও উপচে পড়ছে তার সাফল্য! ও দিকে সমাজকল্যাণমূলক কাজকর্ম তো আছেই! তার উপর আইন-আদালতও বলতে নেই, এই সময়টায় খুব একটা চোখ রাঙাচ্ছে না নায়ককে। তার জেরেই কি এ বার বলিউডের তাজের দিকে ধীরে ধীরে হাত বাড়াচ্ছেন তিনি? সব্বাইকে কোণঠাসা করে নিজের ‘ফার্ম’-এ আটকে চাষের কাজে লাগিয়ে দেবেন সলমন?
আসলে, এই ‘ফার্ম’ সালমনের নতুন রিয়্যালিটি শো! কোনও সংস্থার নয়, নায়কের নিজের রিয়্যালিটি শো। এই রিয়্যালিটি শো দিয়েই ছোটপর্দার প্রযোজনায় নামছেন সালমন।
কী হবে এই ‘ফার্ম’-এ?
সালমন জানাচ্ছেন, এই রিয়্যালিটি শো অনেকটা ‘বিগ বস’-এর আদলে তৈরি হতে চলেছে। তফাতের মধ্যে, একটা বাড়ির দমবন্ধ করা পরিবেশ নয়, গোটা একটা গ্রামের মধ্যে চলাফেরা করার সুযোগ পাবেন প্রতিযোগীরা। এই রিয়্যালিটি শো বলিউডের সেলেব্রিটিদের গ্রামীণ জীবনযাপনের স্বাদ এনে দেবে। তারা চাষ করবেন, মন দেবেন পশুপালনে। শহরের কৃত্রিমতা ছাড়িয়ে দিন কয়েকের জন্য হলেও ফিরে যাবেন প্রকৃতির কাছে।
প্রশ্ন হল, বলিউডের সেলেব্রিটিরা তো আর চাষ করতে জানেন না! তা হলে কী ভাবে তারা খেলবেন এই রিয়্যালিটি শো?
সালমনের জবাব, তার জন্য চাষীদের সঙ্গে যোগাযোগ করবেন তিনি, চাষীরা বেতনের বিনিময়ে কৃষিকাজ শেখাবেন বলিউডের সেলেব্রিটিদের। সালমন বলছেন, এ ভাবে বলিউডও দাড়াতে পারবে দেশের গরিব চাষিদের পাশে।
তবে, ঠিক কবে থেকে এই শো ছোটপর্দায় আসবে, কোন চ্যানেলে দেখানো হবে, কারা যোগ দেবেন প্রথম দফায় সে সব কিছুই ঠিক হয়নি। পুরো ব্যাপারটাই রয়েছে পরিকল্পনার পর্যায়ে। আপাতত, সালমন শুধু আশ্বাস দিয়েছেন, ‘ফার্ম’ ছোটপর্দায় আসছেই!
সূত্র: আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ