1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে সিউল যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ: শাট ডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার হৃদয়ের কোনো সংকেত অবহেলা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব বিমান বাহিনীর ফ্লাইট সেফটি কোর্সের সনদপত্র বিতরণ ব্র্যাক ব্যাংকের হাজার কোটি টাকার গ্রিন বন্ড সাউথইস্ট ব্যাংকের বন্ড অনুমোদন মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে লড়বেন বিএনপির দুই নেতা

ইতালীর নাগরিক তাবেলা হত্যাকাণ্ডের ভিডিও উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৯১ Time View

ইতালীর নাগরিক তেজারে তাবেলাকে হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার sauskdasdaসচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানিয়েছেন। ইতালীয় রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে তাবেলাকে হত্যার তদন্তের বিষয়ে সাংবাদিকদের এ কথা জানান। তদন্তের অগ্রগতিতে ইতালীয় রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়ে তিনি বলেন, হত্যাকাণ্ডের সময় সন্ধ্যা ছিল আর সে সময় সিটি করপোরেশন রাস্তার লাইটগুলো জ্বালায়নি, তাই ভিডিও ফুটেজ পরিষ্কার নয়। তবে আমরা চেষ্টা করছি সেখান থেকে কিছু বের করে আনার। আমাদের তদন্ত চলছে। যত তাড়াতাড়ি সম্ভব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে বিচার করা হবে।
প্রসঙ্গত গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে তাবেলা তেজারকে গুলি করা হয়। তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ৮টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাবেলা আইসিসিও কো-অপারেশন নামের একটি আন্তর্জাতিক সংস্থার প্রুফ (প্রফিটেবল অপরচ্যুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।
তাবেলাকে হত্যায় আইএস দায় স্বীকার করার বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা এখন পর্যন্ত এর কোনো সত্যতা পাইনি। এছাড়া ইতালি কর্তৃপক্ষ আইএস’র যেসব অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেগুলো খতিয়ে দেখছেন। তারাও আমাদের এ বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেননি। তারাও মনে করেন বাংলাদেশে আইএস নেই। এ হত্যাকাণ্ড একটি বিচ্ছিন্ন ঘটনা বলে আবারও উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ