1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফয়সাল-আলমগীরকে জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আলোচনায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি

চ্যাম্পিয়ন্স লিগে পোর্তোর কাছে হার চেলসির

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৬৩ Time View

প্রিমিয়র লিগে দুঃস্বপ্ন চ্যাম্পিয়ন্স লিগেও তাড়া করে বেড়াছে হোসে মোরিনহোর দলকে৷ গ্রুপের ২য় asdyasuda]ম্যাচেই এফসি পোর্তোর কাছে মুখ থুবরে পড়ল চেলসি৷২-১ গোলে হেরে মাঠ ছাড়ল ‘ব্লু বিগ্রেড’৷
এস্তাদিও দো দ্রাগাওয়ে স্টেডিয়ামে গ্রুপ-জি ম্যাচে পোর্তোর গোলকিপার ইকর ক্যাসিয়াসের কাছেই হার হজম করতে হয় মোরিনহোর ছেলেদের৷ পোর্তোর হয়ে গোল ২ টি করেন আন্দ্রে ও মাইকন৷ চেলসির একমাত্র গোলদাতা উইলিয়ান৷ ১ম ম্যাচে মাকাবি আবিবকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করা চেলসি এদিন পোর্তোর বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে৷ কিন্তু স্পেনের বিশ্বচ্যাম্পিয়ন গোলকিপার কাসিয়াসের প্রাচীর ভেদ করে পোর্তোর জালে একের বেশি জড়াতে পারেননি পেড্রো, ফাব্রেগাসরা৷ এদিন চ্যাম্পিয়ন্স লিগে জাভির সর্বোচ্চ ম্যাচের রেকর্ড নিজের দখলে করা কাসিয়াস (১৫২টি ম্যাচ) শুরু থেকেই তেকাঠির নিচে দুর্বার ছিলেন৷ ফাব্রেগাসের জোরাল শট ঝাঁপিয়ে রুখে দেওয়ার পর ত্রয়োদশ মিনিটে আবার নিশ্চিত গোল বাঁচান রিয়েল মাদ্রিদের প্রাক্তন গোলরক্ষক৷ ‘ওয়ান-টু-ওয়ান’ পজিশনে পেড্রোর শট শেষ মুহূর্তে পা-দিয়ে আটকে দেন কাসিয়াস৷
আক্রমণ-প্রতিআক্রমণ ম্যাচে ৩৯ মিনিটে সুযোগটা কাজে লাগায় পোর্তো৷ আন্দ্রের শটে এগিয়ে যায় পর্তুগালের দলটি৷ যদিও গোলের কৃতিত্ব ব্রাহিমির৷ বাঁ-দিক থেকে উঠে প্রতিপক্ষের তিন ডিফেন্ডারকে ছিটকে দ্রুত বক্সে ঢুকে পড়েন ফরাসি মিডিও৷ চেলসি গোলকিপার বেগোভিচ ব্রাহিমির শট আটকে দিলেও সামনে থাকা আন্দ্রে ফিরতি বল ধরে চেলসির গোলে ঠেলতে ভুল করেননি৷ ৬ মিনিট পর অবশ্য ম্যাচে সমতা ফেরায় মোরিনহোর দল৷ প্রিমিয়র লিগে ৭ ম্যাচে মাত্র ২ টিতে জয় পাওয়া চেলসিকে কিছুটা স্বস্তি দেন উইলিয়ান৷ বক্সের বাইরে থেকে নেওয়া ব্রাজিলীয় মিড-ফিল্ডারের ফ্রি-কিক পোর্তোর রক্ষণ ভেদে করে গোল ঢুকে যায়৷ প্রতিরোধের কোনও সুযোগ পাননি কাসিয়াস৷ দ্বিতীয়ার্ধের শুরুতে ফের এগিয়ে যায় পোর্তো৷ ৫২ মিনিটে বুদ্ধিদীপ্ত হেডে দলকে এগিয়ে দেন মাইকন৷ বাকি ম্যাচে কাসিয়াসের গ্লাভস ভেদ করে পোর্তোর জালে বল জড়াতে ব্যর্থ হন মোরিনহোর ছেলেরা৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ